Viral Video

মেট্রোর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট, চোখের পলকে লুটিয়ে পড়লেন শ্রমিক! পরে মৃত্যু, ভয় ধরানো ভিডিয়ো প্রকাশ্যে

ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, ব্যস্ত রাস্তা দিয়ে পারাপার করছে যানবাহন। রাস্তার পাশে ডিভাইডারে কাজ করছিলেন এক শ্রমিক। ডিভাইডার রেলিংয়ের ওপর আলোর সরঞ্জাম লাগাচ্ছিলেন তিনি। কোনও কিছু বোঝার আগে খোলা বিদ্যুতের তার বা কোনও বিদ্যুতের উৎসের সংস্পর্শে এসে তিনি হঠাৎই মাটিতে পড়ে যান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১৬:২৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মেট্রো স্টেশনের কাছে একটি রাস্তার উপরে আলো সারাইয়ের কাজ করছিলেন এক ব্যক্তি। হঠাৎ করে সেখানেই লুটিয়ে পড়ে গেলেন তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে শুক্রবার দুপুরে বেঙ্গালুরুর ট্রিনিটি মেট্রো স্টেশনের আলো সংক্রান্ত কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের লুটিয়ে পড়ার মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়েছে তাতে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, ব্যস্ত রাস্তা দিয়ে পারাপার করছে যানবাহন। রাস্তার পাশে ডিভাইডারে কাজ করছিলেন এক শ্রমিক। ডিভাইডারের রেলিংয়ের ওপর আলোর সরঞ্জাম লাগাচ্ছিলেন তিনি। কোনও কিছু বোঝার আগে খোলা বিদ্যুতের তার বা কোনও বিদ্যুতের উৎসের সংস্পর্শে এসে তিনি হঠাৎই মাটিতে পড়ে যান। সেই ভিডিয়োই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের (বিএমআরসিএল) পিলার লাইটিং প্রকল্পের ঠিকাদার সংস্থা মেসার্স এমআর ইলেকট্রিক্যালস-এর মাটি খোঁড়ার কাজ চলাকালীন বিকেল ৪টে নাগাদ ১৫৩ নম্বর পিলারের কাছে এই ঘটনাটি ঘটে। ওই কর্মীকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে পৌঁছোনোর পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। বিএমআরসিএল জানিয়েছে, ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। এই সপ্তাহে বেঙ্গালুরু মেট্রোর পার্পল লাইনে দু’বার পরিষেবা বিঘ্নিত হওয়ার পরই এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটেছে।

Advertisement
আরও পড়ুন