Bizarre

পরীক্ষার প্রশ্নপত্রে ঘুরছে হামজ়া, জামিল জামালির নাম! প্রশ্ন দেখেই চমকে গেল পরীক্ষার্থীরা, ছবি ভাইরাল হতে হাসির ফোয়ারা

কোনও এক স্কুলে বাণিজ্য বিভাগের হিসাবশাস্ত্র পরীক্ষায় ‘ধুরন্ধর’-এর অধিকাংশ চরিত্রের নামোল্লেখ করে প্রশ্ন করা হয়েছে। প্রশ্নপত্রের পাতায় ফুটে উঠেছে হামজ়া আলি মাজ়ারি, এসপি চৌধরি আসলাম, জামাল জামিলির নাম।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৮:১৫
হিসাবশাস্ত্র পরীক্ষার প্রশ্নপত্র।

হিসাবশাস্ত্র পরীক্ষার প্রশ্নপত্র। ছবি: সংগৃহীত।

বড়পর্দা থেকে ‘ধুরন্ধর’ সরাসরি নেমে এল প্রশ্নপত্রে! পরীক্ষা দিতে বসে প্রশ্নপত্র দেখেই চমকে গেল পরীক্ষার্থীরা। হামজ়া আলি থেকে এসপি চৌধরি আলম— কারও নামই বাদ দেননি প্রশ্নকর্তা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় সেই প্রশ্নপত্রের ছবি ছড়িয়ে পড়তে শুরু হয়েছে হাসাহাসি (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘টেলিচক্কর’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি প্রশ্নপত্রের ছবি পোস্ট করা হয়েছে। জানা গিয়েছে, কোনও এক স্কুলে বাণিজ্য বিভাগের হিসাবশাস্ত্র পরীক্ষায় ‘ধুরন্ধর’-এর অধিকাংশ চরিত্রের নামোল্লেখ করে প্রশ্ন করা হয়েছে। প্রশ্নপত্রের পাতায় ফুটে উঠেছে হামজ়া আলি মাজ়ারি, এসপি চৌধরি আসলাম, জামাল জামিলির নাম। কোনও প্রশ্নে আবার রহমান ডাকাইত, অজয় সান্যাল, উজ়াইর বালোচের নামও উল্লেখ করা হয়েছে। ব্যবসায় তারা কী অনুপাতে বিনিয়োগ করেছে, সেই লাভ-ক্ষতির হিসাব বার করতে হবে পরীক্ষার্থীদের। এই ঘটনাটি কোন স্কুলে ঘটেছে তা অবশ্য জানা যায়নি।

তবে প্রশ্নপত্রের ছবিটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে তা নিয়ে হাসির ফোয়ারা ছুটতে শুরু করেছে নেটপাড়ায়। চলতি মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর’-এর সিকুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। ছবিটি মুক্তির পর থেকেই দর্শকমহলে উত্তেজনার ছড়াছড়ি। বক্সঅফিসেও ইতিমধ্যে দুর্দান্ত ব্যবসা করে ফেলেছে ছবিটি।

প্রশ্নপত্রের ছবি দেখে এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘প্রশ্নকর্তা মনে হয় ‘ধুরন্ধর’ দেখে এসে প্রশ্ন ঠিক করেছিলেন। সিনেমার আবহ থেকে বেরোতে পারেননি তখনও।’’ আবার এক জনের কথায়, ‘‘পরীক্ষার্থীদের কাছেও এই বিষয়গুলি মজার। হিসাবশাস্ত্রের অঙ্ক কষার সময় তারা নিশ্চয়ই মজা পেয়েছে।’’

Advertisement
আরও পড়ুন