Viral Video

সিগারেট না দেওয়ায় সহযাত্রীকে চলন্ত ট্রেন থেকে লাথি মেরে ফেলে দেওয়ার অভিযোগ, মুহূর্তে মৃত্যু! ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, চলন্ত ট্রেনে এক যুবককে ঘিরে ধরেছেন যাত্রীরা। যুবক মুখ কাঁচুমাচু করে বসে রয়েছেন। যাত্রীদের দাবি, ওই যুবক চলন্ত ট্রেনে এক জনের কাছে সিগারেট চেয়েছিলেন। না দেওয়ায় লাথি মেরে ফেলে দেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ০৯:০০
Video claims man shoves co-passenger from running train as he refuses to give cigarette

ছবি: এআই সহায়তায় প্রণীত।

ট্রেনে সহযাত্রীর কাছে সিগারেট চেয়েছিলেন। না দেওয়ায় লাথি মেরে তাঁকে ট্রেন থেকে ফেলে দিলেন এক যুবক! তেমনটাই অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। সেই সংক্রান্ত একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োয় দাবি, ঘটনাটি উত্তরপ্রদেশের। প্রয়াগরাজের কাছে ওই ঘটনাটি ঘটেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, চলন্ত ট্রেনে এক যুবককে ঘিরে ধরেছেন যাত্রীরা। যুবক মুখ কাঁচুমাচু করে বসে রয়েছেন। যাত্রীদের দাবি, ওই যুবক চলন্ত ট্রেনে এক জনের কাছে সিগারেট চেয়েছিলেন। কিন্তু তিনি দিতে না চাওয়ায় তাঁকে চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দেন। এর মধ্যেই এক যাত্রীকে বলতে শোনা যায়, যাঁকে যুবক ট্রেন থেকে ফেলে দিয়েছেন তিনি পেশায় এক জন হকার ছিলেন। ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে তাঁর। অভিযুক্ত যুবক তাঁকেও লাথি মেরে ট্রেন থেকে ফেলার চেষ্টা করেছিলেন বলে দাবি করেছেন ওই যাত্রী। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন কেউ কেউ। ওই যুবকের শাস্তির দাবি তুলেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘সিগারেটের জন্য মেরে দিল! আমি তো ভাবতেই পারছি না। মানুষ কত হিংসাত্মক হয়ে উঠছে।’’

Advertisement
আরও পড়ুন