Viral Video

ময়লা জীর্ণ পোশাক, চেহারায় দৈন্যের ছাপ স্পষ্ট, নেচে আগুন ঝরালেন সেই ভিক্ষুক! ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছেন এক প্রৌঢ় ভিক্ষুক। তাঁর পরনের জামাকাপড় নোংরা। বিভিন্ন জায়গায় ছিঁড়েও গিয়েছে। উস্কোখুস্কো চুল-দাড়ি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৫:০০
Video shows beggar dancing perfectly in a street

রাস্তায় নাচ প্রৌঢ় ভিক্ষুকের। ছবি: ইনস্টাগ্রাম।

পরনের জামাকাপড় ময়লা, জায়গায় জায়গায় ছিদ্র। চেহারাতেও দৈন্যের ছাপ স্পষ্ট। চুল-দাড়িতে বহু দিন তেল-জল পড়েনি, তা-ও বেশ বোঝা যাচ্ছে। রাস্তার ধারে দাঁড়িয়ে আধুনিক কায়দায় নেচে তাক লাগালেন তেমনই এক ভিক্ষুক। হাত-পা বেঁকিয়ে, দুলিয়ে নিখুঁত কায়দায় নাচলেন তিনি। প্রশংসাও কু়ড়োলেন। প্রৌঢ় ওই ভিক্ষুকের নাচের ভিডিয়োটি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছেন এক প্রৌঢ় ভিক্ষুক। তাঁর পরনের জামাকাপড় নোংরা। বিভিন্ন জায়গায় ছিঁড়েও গিয়েছে। উস্কোখুস্কো চুল-দাড়ি। হঠাৎই রাস্তার ধারে দাঁড়িয়ে নাচতে শুরু করেন ওই ভিক্ষুক। আধুনিক কায়দায় হাত-পা বাঁকিয়ে, কোমর দুলিয়ে নিখুঁত ভাবে নাচতে থাকেন। সেই ভি়ডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ট্রেন্ডি_দুনিয়া২৮’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার ভিক্ষুকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কেউ কেউ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই ব্যক্তি কি মাইকেল জ্যাকসনের আত্মীয়? ভিক্ষুকের পোশাকে কী করছেন? নাচ শেখালে বেশি আয় করবেন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘বয়স শুধুমাত্র একটি সংখ্যা। প্রৌঢ়ের প্রতিভা দেখার মতো।”

Advertisement
আরও পড়ুন