Viral Video

প্রেম দিবসে পরপুরুষের সঙ্গে ঘনিষ্ঠ স্ত্রী! হাতেনাতে পরকীয়া ধরে মাঝরাস্তায় তরুণের কলার ধরে মারধর স্বামীর, ভাইরাল ভিডিয়ো

শনিবার প্রেম দিবসে স্বামীর সঙ্গে সময় না কাটিয়ে প্রেমিকের সঙ্গে ডেটে যাওয়ার পরিকল্পনা ছিল তরুণীর। স্বামীকে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করতে যান তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

স্ত্রী যে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন তা নিয়ে সন্দেহ করতেন স্বামী। প্রেম দিবসে স্ত্রীকে বাড়ি থেকে চুপিচুপি বেরোতে দেখে সন্দেহ জোরালো হল। বাইক নিয়ে স্ত্রীকে অনুসরণ করতে থাকলেন স্বামী। মাঝরাস্তায় পরপুরুষের সঙ্গে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে সেখানেই স্ত্রীর প্রেমিকের কলার ধরে মারধর করতে শুরু করলেন তিনি। প্রেমিক যেন আঘাত না পান, তাই তাঁকে আড়াল করার চেষ্টা করছিলেন তরুণী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘শানু’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণের কলার ধরে মাঝরাস্তায় মারধর করছেন অন্য এক তরুণ। দুই তরুণের অশান্তি থামানোর জন্য তাঁদের মাঝে ঢুকে পড়েছেন এক তরুণী। কিন্তু সকল চেষ্টা বৃথা যাচ্ছে তাঁর।

এই ঘটনাটি শনিবার উত্তরপ্রদেশের হাপুরের মেরঠ রোডের এক উড়ালপুলে ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, স্ত্রী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে সন্দেহ হত তরুণের। শনিবার প্রেম দিবসে প্রেমিকের সঙ্গে ডেটে যাওয়ার পরিকল্পনা ছিল বিবাহিতা তরুণীর। স্বামীকে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করতে যান তিনি।

সন্দেহের বশে বাইক নিয়ে স্ত্রীকে অনুসরণ করতে থাকেন তাঁর স্বামী। কিছু দূর যাওয়ার পর মাঝরাস্তায় প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় স্ত্রীকে দেখে ফেলেন তিনি। হাতেনাতে পরকীয়া ধরে ফেলে মাঝরাস্তায় স্ত্রীর প্রেমিকের কলার ধরে মারতে শুরু করেন। প্রেমিককে বাঁচানোর জন্য তাঁকে আড়াল করতে থাকেন তরুণী। দুই তরুণের অশান্তি দেখে মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়েন পথচারীরা। বাড়ির বৌয়ের পরকীয়ার কথা জানতে পেরে সেখানে পৌঁছে যান তরুণীর শ্বশুরবাড়ির সদস্যেরাও। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছোলে দু’পক্ষের অশান্তি থামে।

Advertisement
আরও পড়ুন