Viral Video

গঙ্গার স্রোতে হাবুডুবু খাচ্ছিল বাঁদরছানা, র‌্যাফটিং করতে গিয়ে ডুবন্ত প্রাণীকে উদ্ধার একদল তরুণের, হৃষীকেশের ভিডিয়ো ভাইরাল

একটি বাঁদরছানা গঙ্গায় সাঁতার কেটে প্রাণপণে নিজেকে বাঁচানোর চেষ্টা করে চলেছে। র‌্যাফটিং করতে গিয়ে সেই দৃশ্য দেখে সে দিকে নৌকা নিয়ে এগিয়ে গেলেন একদল তরুণ। বাঁদরছানাটির দিকে দড়ি ছুড়ে দিলেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৩:১৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

হৃষীকেশে গিয়ে গঙ্গার বুকে র‌্যাফটিং করতে নেমেছিলেন একদল তরুণ। অ্যাডভেঞ্চার করতে গিয়ে তাঁরা দূর থেকে দেখতে পেলেন, একটি বাঁদরছানা গঙ্গার স্রোতের বিরুদ্ধে ক্রমাগত লড়াই করে চলেছে। স্রোতের ঠেলায় ডুবে যাচ্ছে সে। তবুও গঙ্গার স্রোতের বিপরীতে সাঁতার কেটে প্রাণে বাঁচার মরিয়া চেষ্টা বাঁদরছানাটির। অসহায় প্রাণীটিকে বাঁচাতে সে দিকে নৌকা নিয়ে এগিয়ে গেলেন তরুণেরা। দড়ি ছুড়ে সেই বাঁদরছানাটিকে উদ্ধার করলেন তাঁরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘যুধি_ষ্ঠির_০৯ ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বাঁদরছানা গঙ্গায় সাঁতার কেটে প্রাণপণে নিজেকে বাঁচানোর চেষ্টা করে চলেছে। র‌্যাফটিং করতে গিয়ে সেই দৃশ্য দেখে সে দিকে নৌকা নিয়ে এগিয়ে গেলেন একদল তরুণ।

বাঁদরছানাটির দিকে দড়ি ছুড়ে দিলেন তাঁরা। দড়িটি টেনে শক্ত করে ধরে রইল অসহায় প্রাণীটি। বিপদ থেকে সেই বাঁদরছানাটিকে উদ্ধার করে নদীর তীরে পৌঁছে দিলেন তরুণেরা। সম্প্রতি এই ঘটনাটি হৃষীকেশে ঘটেছে। ভিডিয়োটি দেখে তরুণদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভিডিয়োটি দেখে মন ভরে গেল। তরুণদের এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।’’

Advertisement
আরও পড়ুন