Viral Video

বিয়ের দিনে শক্তি প্রদর্শন তেজস্বী কনের! পাঞ্জায় চ্যালেঞ্জ করলেন খোদ বরকে, ফল হল দেখার মতো, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের দিন মালাবদল বা নাচের মেজাজে না, বরং নিজের শক্তি প্রদর্শনের মেজাজে রয়েছেন এক কনে। গোলাপি লেহঙ্গা পরে কনে সবার সামনে অনুষ্ঠানের মাঝখানে একটি টেবিল বসে পড়েন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১৭:৪৮
Video shows bride challenges groom in arm wrestling on the day of marriage

ছবি: ইনস্টাগ্রাম।

বিয়ের দিন নাচগানা, আনন্দ ছেড়ে বরের সঙ্গে পাঞ্জা লড়লেন তেজস্বী কনে! দেখে হতবাক হয়ে গেলেন বরযাত্রীরা। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের দিন মালাবদল বা নাচের মেজাজে না, বরং নিজের শক্তি প্রদর্শনের মেজাজে রয়েছেন এক কনে। গোলাপি লেহঙ্গা পরে কনে সবার সামনে অনুষ্ঠানের মাঝখানে একটি টেবিলে বসে পড়েন। সরাসরি পুরুষ অতিথিদের পাঞ্জা ল়়ড়ার চ্যালেঞ্জ দেন। আত্মবিশ্বাসের সঙ্গে চিৎকার করে বলেন, ‘‘মেয়েদের কেন আনছেন? ছেলেদের আনুন।’’ তাঁকে দেখে লাল শেরওয়ানি পরা বর প্রথমে হাসছিলেন। কিন্তু তিনিই চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যান। সর্বশক্তি দিয়ে বরের হাত আঁকড়ে ধরেন কনে। জেতার দৃঢ় সংকল্প তাঁর চোখেমুখে ফুটে ওঠে। শেষমেশ কনের কাছে হাতের জোরে হেরে যান পাত্র। হেসে ওঠেন উপস্থিত সকলে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আরজেসাগর’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বর ভাই, সাবধান। বিয়ে করবেন কি না ভেবে দেখুন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এই বরকে সারা জীবন মুখ বুজে বাসন ধুতে হবে।’’ তৃতীয় এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এই কনে যেন শক্তিরই প্রতিমূর্তি। বিয়ের অনুষ্ঠানে বসার সাহসটুকু দেখানোর জন্যও ছেলেটির প্রশংসা করতেই হয়।’’

Advertisement
আরও পড়ুন