ছবি: ইনস্টাগ্রাম।
ভালবাসার ওভারডোজ়! রেলিং থেকে সোজা খাদেই পড়ে গেলেন চুম্বনে মগ্ন যুগল। সেই ঘটনার একট ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, খাদের ধারে একটি উঁচু রেলিংয়ের পাশে দাঁড়িয়ে একে অপরকে চুম্বন করছেন এক যুগল। একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়েছেন তরুণ-তরুণী। কিন্তু পরের মুহূর্তেই এমন কিছু ঘটে যা দর্শককে হতবাক করে দেয়। দু’জনেই প্রেমে এতটাই মগ্ন ছিলেন যে হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলেন। রেলিং থেকে সোজা খাদে পড়ে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। তবে রেলিং থেকে পড়ে যুগল আহত হয়েছেন কি না, তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট হয়নি।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘এনভিইউ_ইন্ডিয়া’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। ভিডিয়োটি দেখার পর উদ্বেগও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এই যুগল সত্যিই প্রেমে অন্ধ।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এ জন্যই লোকে বলে এত গভীর ভাবে প্রেমে পড়া উচিত নয়। প্রেমে পড়ার যদি কোনও প্রকৃত অর্থ থাকত, তবে এটাই হত।’’ তৃতীয় এক নেটাগরিক আবার মন্তব্য করেছেন, ‘‘আজ আমি সত্যিই মানুষকে প্রেমে পড়তে দেখলাম।’’