Viral Video

মা নয়, ছেলেকে নিজের করা রান্না বেড়ে খাওয়াচ্ছেন বাবা! আনন্দে লাফাচ্ছেন, ভাইরাল মন ভাল করা ভিডিয়ো

ইনস্টাগ্রামে ভাইরাল ওই ভিডিয়োয়, বাবা এবং ছেলের মধ্যে একটি মিষ্টি কথোপকথন দেখা গিয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, বাবা তাঁর নিজের রান্না করা খাবার ছেলেকে পরিবেশন করছেন। সুন্দর করে সাজিয়ে এনেছেন খাবারের থালা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১০:৪৮
Video shows father cooks for son and serve him with joy

ছবি: ইনস্টাগ্রাম।

মা নয়, ছেলেকে নিজের করা রান্না বেড়ে খাওয়াচ্ছেন বাবা। ছেলের জন্য রান্না করতে পেরে আনন্দও করছেন মন খুলে। মন ভাল করা তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ইনস্টাগ্রামে ভাইরাল ওই ভিডিয়োতে, বাবা এবং ছেলের মধ্যে একটি মিষ্টি কথোপকথন দেখা গিয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, বাবা তাঁর নিজের রান্না করা খাবার ছেলেকে পরিবেশন করছেন। সুন্দর করে সাজিয়ে এনেছেন খাবারের থালা। পুত্রের জন্য রান্না করতে পেরে তিনি প্রচণ্ড খুশি। সেই আনন্দ প্রকাশও করছেন। বাবা তাঁর ছেলের ঘরে একটি ট্রে নিয়ে এসে আনন্দের সঙ্গে বলেন, ‘‘ইয়ামি ইয়ামি ইয়ামি। বাবার তরফে বাবুর জন্য স্পেশ্যাল ট্রিট।’’ ট্রে-টিতে রয়েছে সুস্বাদু ঘরে তৈরি খাবার। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘জয়দীপ_কোচার’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ভিডিয়ো নির্মাতা একটি ছোট ক্যাপশন দিয়ে ভিডিয়োটি শেয়ার করেছেন। ভিডিয়োয় লেখা, ‘‘আমাকে বাড়িতে দেখে উনি প্রচণ্ড খুশি।’’ ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। পিতা-পুত্রের সেই ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকেই ভাল ভাল মন্তব্য করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘নিখাদ ভালবাসা। এত ভালবাসা সবার ভাগ্যে থাকে না।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘আমি ভেবেছিলাম উনি এটা তাঁর মেয়ের জন্য করেছেন, তার পর দেখলাম ছেলে। খুব মিষ্টি ভিডিয়ো।’’

Advertisement
আরও পড়ুন