Viral Video

টাকা কুড়োতে বরের সামনে ঝাঁপ! ‘লোভী তরুণ’কে কষিয়ে চড় বৃদ্ধ আত্মীয়ের, ভাইরাল বিয়েবাড়ির ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়েবাড়ি উপলক্ষে বিশাল মঞ্চ বাঁধা হয়েছে। চারদিকে আলোর রোশনাই। মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন বর। তাঁর দু’পাশে ভিড় করে দাঁড়িয়ে আত্মীয়েরা। বরের সঙ্গে ছবি তোলাচ্ছেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১১:২১
Video shows old man done something bizarre after youth try to disturb groom

বিয়েবাড়িতে টাকা কুড়োতে গিয়ে চড় খেলেন তরুণ। ছবি: এক্স থেকে নেওয়া।

বিয়ের অনুষ্ঠানগুলিতে অনেক সময় অদ্ভুত কিছু ঘটনা ঘটে। আত্মীয়দের কাণ্ডে অনেক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে হয় বর-কনেকে। পরিজনদের কারণে হাসির রোলও ওঠে বিয়েবাড়িতে। সম্প্রতি একটি বিয়েবাড়ির যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তা দেখে হেসে কুটিপাটি নেটপাড়া। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমেও হইচই পড়েছে। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়েবাড়ি উপলক্ষে বিশাল মঞ্চ বাঁধা হয়েছে। চারদিকে আলোর রোশনাই। মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন বর। তাঁর দু’পাশে ভিড় করে দাঁড়িয়ে আত্মীয়েরা। বরের সঙ্গে ছবি তোলাচ্ছেন তাঁরা। এমন সময় বরকে অভ্যর্থনা জানাতে কনের বাড়ির তরফে টাকা ওড়ানো হয়। সেই টাকা কুড়োনোর জন্য বরের সামনে এক প্রকার ঝাঁপ দেন বিয়েতে আগত এক তরুণ। বরের পাশেই দাঁড়িয়েছিলেন পরিবারের এক বয়োজ্যেষ্ঠ। ওই তরুণের ‘লোভ’ সহ্য করতে পারেননি তিনি। বরের সামনে আসতেই ওই তরুণকে কষিয়ে চড় মারেন বৃদ্ধ। ভয়ে সরে যান তরুণ। পুরো ঘটনাটি দেখে বরও হেসে ওঠেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ওই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ঠিক হয়েছে। লোভের ফল। টাকা কুড়োনোর জন্য বরের ছবি তোলার সময় বিরক্ত করার মানে ছিল না।’’

Advertisement
আরও পড়ুন