Viral Video

ব্যাগ ছিনতাই করতে ধাক্কা মেরে নর্দমায় ফেলল দুষ্কৃতীরা, উঠে পাল্টা লড়াই চালাল ‘সিংহী’! ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের অন্ধকারে বাইকে আসা দু’জন দুষ্কৃতী এক মহিলার ব্যাগ ছিনতাই করার চেষ্টা করছে। ছিনতাইকারীরা মহিলাকে একটি নর্দমায় ধাক্কা দিয়ে দেয়। কিন্তু ব্যাগ ছাড়তে রাজি হননি মহিলা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১১:০২
Video shows woman fights off miscreants when try to snatch her bag

ছবি: এক্স থেকে নেওয়া।

রাতের অন্ধকারে ব্যাগ চুরি করতে এসেছিল ছিনতাইকারীরা। ধাক্কা খেয়ে নর্দমায় পড়ে যাওয়ার পরেও ব্যাগ ছাড়লেন না মহিলা। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। দাবি, ঘটনাটি উত্তরপ্রদেশের। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের অন্ধকারে বাইকে আসা দু’জন দুষ্কৃতী এক মহিলার ব্যাগ ছিনতাই করার চেষ্টা করছে। ছিনতাইকারীরা মহিলাকে একটি নর্দমায় ধাক্কা দিয়ে দেয়। কিন্তু ব্যাগ ছাড়তে রাজি হননি মহিলা। ছিনতাইকারীদের আটকানোর চেষ্টা চালিয়ে যান ক্রমাগত। এর পর দুষ্কৃতীরা তাঁকে বেশ কয়েক বার নীচে ফেলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ব্যাগ আঁকড়ে ধরে রাখেন মহিলা। শেষ পর্যন্ত দুষ্কৃতীদের সঙ্গে লড়াই চালিয়ে যান তিনি। তাঁর সাহস দেখে ছিনতাইকারীরা অবশেষে পালাতে বাধ্য হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অরবিন্দ চোটিয়া’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকেরা যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার মহিলার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে। মহিলাকে ‘সিংহী’ তকমাও দিয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ইনি যেন এক জীবন্ত সিংহী। নারীদের এতটাই শক্তিশালী হওয়া উচিত।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘মহিলার সাহসিকতাকে কুর্নিশ।’’ তৃতীয় এক নেটাগরিকের মন্তব্য, ‘‘যিনি ভিডিয়ো করছিলেন, তিনি বাঁচাতে আসেননি কেন? দিন দিন মানবতা শেষ হয়ে যাচ্ছে। আর ওই দুষ্কৃতীদের খুঁজে শাস্তি দিক প্রশাসন।’’

Advertisement
আরও পড়ুন