Viral Video

শ্বশুরবাড়িতে রান্না করতে না চাওয়ায় মেয়েকে বেধড়ক মারধর মায়েরই! ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়িতে খাটের উপর বসে রয়েছেন এক তরুণ এবং তরুণী। তরুণী বিবাহিত। আর তাঁকে একটি ব্যাট গিয়ে ক্রমাগত পেটাচ্ছেন এক মহিলা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১১:২৫
Viral claims mother does bizarre thing to daughter after she refused to cook for in laws

ছবি: এক্স থেকে নেওয়া।

শ্বশুর-শাশুড়ির জন্য রান্না করবে না বলে জানিয়েছিল মেয়ে। খবর পেয়েই কন্যার শ্বশুরবাড়িতে ছুটে গেলেন মা। প্রকাশ্যেই ব্যাটপেটা করলেন মেয়েকে। তেমনটাই দাবি করে একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়িতে খাটের উপর বসে রয়েছেন এক তরুণ এবং তরুণী। তরুণী বিবাহিত। আর তাঁকে একটি ব্যাট গিয়ে ক্রমাগত পেটাচ্ছেন এক মহিলা। নির্মম ভাবে মারধর করছেন। তরুণী বিছানায় শুয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। ক্ষমাও চান। তা সত্ত্বেও রেহাই মেলেনি। তরুণীর পাশে থাকা তরুণ তাঁকে রক্ষা করার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োয় দাবি, ওই তরুণীকে যিনি মারছেন, তিনি তাঁরই মা। মেয়ে শ্বশুরবাড়িতে রান্না করতে অস্বীকার করার কারণে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। তড়িঘড়ি মেয়ের শ্বশুরবাড়িতে পৌঁছোন তিনি। শ্বশুর-শাশুড়ির জন্য রান্না না করায় তরুণীকে ব্যাটপেটাও করেন তাঁর জন্মদাত্রী। কেন সে রান্না করবে না বলেছে, সেই প্রশ্ন তুলে তরুণীকে পেটাতে থাকেন তাঁর মা।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘প্রিয়া সিংহ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। নেটাগরিকদের একাংশ যেমন ভিডিয়োটি দেখার পর বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার ক্ষোভপ্রকাশ করেছেন অনেকে। ঘটনাটিকে লজ্জাজনক বলে মন্তব্য করে তরুণীর মায়ের বিরুদ্ধে সরবও হয়েছেন নেটাগরিকদের একাংশ। প্রশ্ন উঠেছে, এক জন মা তাঁর মেয়ের সঙ্গে এ রকম ব্যবহার কী ভাবে করতে পারেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘লজ্জাজনক ঘটনা। এ ভাবে কেউ মেয়েকে মারে! শ্বশুরবাড়িতে রান্না করতেই হবে, তেমনটা কোথায় লেখা আছে?’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এমনও তো হতে পারে মেয়ের শ্বশুরবাড়ির উস্কানিতেই মেয়েকে মারধর করতে মা বাধ্য হল। সত্যি-মিথ্যা কিছুই বোঝা যাচ্ছে না ভিডিয়ো দেখে।’’

Advertisement
আরও পড়ুন