Duttapukur

পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে ‘বোমাবাজি’! ভোটের আগে উত্তপ্ত দত্তপুকুর

শুক্রবার গভীর রাত থেকে দীপার বাড়ির সামনে বোমাবাজি শুরু হয়। কে বা কারা ওই ঘটনায় জড়িত, তা খুঁজছে পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৫

— প্রতীকী চিত্র।

সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে। সেখানে ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপা দাস অধিকারীর বাড়ির সামনে বোমা ফেলা হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দত্তপুকুর থানার পুলিশ। দীপার স্বামী সঞ্জয় দাস কংগ্রেসের ট্রেড ইউনিয়নের দত্তপুকুর-১ নম্বর ব্লকের সভাপতি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাত থেকে দীপার বাড়ির সামনে বোমাবাজি শুরু হয়। কে বা কারা ওই ঘটনায় জড়িত, তা খুঁজছে পুলিশ। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে বলে খবর। আতঙ্কিত দীপাও।


দিনকয়েক আগে বসিরহাটে তৃণমূল নেতা তথা পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিত মজুমদারের বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। বোমার পরিত্যক্ত খোল তারা উদ্ধার করে নিয়ে যায়। অনেকেই তৃণমূলের অন্তর্দ্বন্দ্বকেই দায়ী করেছিলেন সে সময়।

Advertisement
আরও পড়ুন