Abhishek Banerjee attacked at Sonarpur

সোনারপুরে অভিষেকের উপর হামলায় গ্রেফতার হওয়া পাঁচ জনের জামিন মঞ্জুর, নির্দেশ বারুইপুর আদালতের

শনিবার সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর উপর হামলায় পাঁচ জন গ্রেফতার হন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১৬:১৫
Abhishek Banerjee

সোনারপুরে বিক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় ধৃত পাঁচ জনই জামিন পেলেন। ঘটনার দু’দিন বাদে জামিন মঞ্জুর করল বারুইপুর মহকুমা আদালত।

Advertisement

শনিবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে ‘ভোট-পরবর্তী হিংসা’য় নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক। তবে সোনারপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় সেই বাড়িতে পৌঁছোনোর আগেই ইট-পাটকেল, জুতো এবং ডিম ছোড়া হয়। ওঠে ‘চোর চোর’ স্লোগান।

ইট-পাটকেল থেকে বাঁচাতে মাথায় ক্রিকেটের হেলমেট মাথায় দিয়েছিলেন অভিষেক। তাতেও রেহাই মেলেনি। চড়-ঘুষি, ধস্তাধস্তিতে তাঁর শার্ট ছিঁড়ে যায়। চশমা ভাঙে। তার পরেও অবশ্য নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক। বিকেলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে বেরোন অভিষেক। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, পরিকল্পিত ভাবে হামলা করেছিল বিজেপি। আইনি লড়াই করবেন বলেছিলেন তিনি।

অন্য দিকে, ওই ঘটনায় স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করেছিল পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয় মোট পাঁচ জনকে। ধৃতদের নাম আকাশ গায়েন, কাজল দাস, দেবাশিস দত্ত, তপন মাইতি এবং নির্মাল্য সেনগুপ্ত। আঘাত করা, বেআইনি ভাবে জমায়েত, পথ আটকানোর অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয়। ধৃতেরা প্রত্যেকেই রাজপুর-সোনারপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁদের রাজনৈতিক পরিচয় নিয়েও চাপানউতর শুরু হয়েছে। এরই মাঝে জামিন পেলেন পাঁচ জন।

Advertisement
আরও পড়ুন