Tornadoes in Sagar

সাগরে জোড়া টর্নেডো! নদীর জল উঠল শূন্যে! তার পরই আকাশ কালো করে নেমে এল বৃষ্টি, চলল ঝড়ের তাণ্ডবও

স্থানীয়দের দাবি, কয়েক মিনিট ধরে নদীর উপর ওই জোড়া ঘূর্ণাবর্ত দেখা যায়। অনেকেই মোবাইল ফোনে সেই দৃশ্য বন্দি করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ১৫:১৫
নদীর উপরে সেই ঘূর্ণাবর্ত। নিজস্ব চিত্র।

নদীর উপরে সেই ঘূর্ণাবর্ত। নিজস্ব চিত্র।

দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের মহিষামারি এলাকার হুগলি নদীর উপর বুধবার বিকেলে এক বিরল প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা। নদীর উপর পরপর দু’টি ঘূর্ণায়মান জলস্তম্ভর সৃষ্টি হয়। টর্নেডো সদৃশ ঘূর্ণাবর্ত আকাশের দিকে উঠতে শুরু করেছিল। তার পর মুহূর্তেই আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় ঝোড়ো হাওয়া ও বৃষ্টি।

Advertisement

স্থানীয়দের দাবি, কয়েক মিনিট ধরে নদীর উপর ওই জোড়া ঘূর্ণাবর্ত দেখা যায়। অনেকেই মোবাইল ফোনে সেই দৃশ্য বন্দি করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আবহাওয়ার আকস্মিক পরিবর্তনের জেরে নদীতে থাকা মৎস্যজীবী ও নৌযানগুলিকেও সতর্ক করা হয়।

উল্লেখ্য, বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় বর্ষার সময় জলস্তম্ভ বা টর্নেডো সদৃশ ঘূর্ণাবর্তের ঘটনা মাঝেমধ্যে দেখা গেলেও একসঙ্গে জোড়া ঘূর্ণাবর্তের দৃশ্য অত্যন্ত বিরল।

Advertisement
আরও পড়ুন