Halisahar Municipality Incident

পুরসভা চত্বরে লাথি-ঘুষি খেয়েছিলেন ভাই, তোলাবাজির অভিযোগে পাকড়াও হালিশহরের প্রাক্তন পুরপ্রধান দাদাও!

পুলিশ সূত্রে খবর, হালিশহর পুরসভার ভবন থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র সরানোর অভিযোগ উঠেছে প্রাক্তন পুরপ্রধানের ভাইয়ের বিরুদ্ধে। সোমবার ওই নিয়েই পুরসভা চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পাপনকে পুরসভার সামনে রাস্তায় ফেলে লাথি-ঘুষি মারা হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১৪:৫১
Halisahar Municipality Incident

হালিশহরের প্রাক্তন পুরপ্রধান এবং তাঁর ভাই গ্রেফতার! —নিজস্ব চিত্র।

চুপি চুপি পুরসভা থেকে নথি সরাচ্ছেন। এমনই অভিযোগে সোমবার হুলস্থুল পড়ে গিয়েছিল হালিশহর পুরসভার অন্দরে। বিজেপি কর্মী-সমর্থকদের হাতে বেধড়ক মার খেয়েছিলেন প্রাক্তন পুরপ্রধানের ভাই দিনাঙ্কর ঘোষ ওরফে পাপন। বিক্ষোভকারীদের হাত থেকে উদ্ধার করে তাঁকে থানায় নিয়ে গিয়েছিল পুলিশ। পরে নথি সরানোর অভিযোগে পাপন এবং তাঁর প্রাক্তন পুরপ্রধান দাদা শুভঙ্কর ঘোষ, দু’জনেই গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার ধৃত দাদা-ভাইকে ব্যারাকপুর আদালতে হাজির করাচ্ছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, হালিশহর পুরসভার ভবন থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র সরানোর অভিযোগ উঠেছে প্রাক্তন পুরপ্রধানের ভাইয়ের বিরুদ্ধে। সোমবার ওই নিয়েই পুরসভা চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পাপনকে পুরসভার সামনে রাস্তায় ফেলে লাথি-ঘুষি মারা হয়। পরে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর পাপনকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে গ্রেফতার করা হয়েছে শুভঙ্করকেও। প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে আবার তোলাবাজির অভিযোগে মামলা হয়েছে।

মঙ্গলবার সকালে দুই ভাইকে ব্যারাকপুর আদালতে হাজির করানোর সময় সেখানেও হট্টগোল হয়। বিক্ষোভ দেখান অনেকে। তবে গ্রেফতারি প্রসঙ্গে ধৃত শুভঙ্করের দাবি, তাঁকে ফাঁসানো হচ্ছে। তিনি বলেন, ‘‘এটা সম্পূর্ণ ভাবে রাজনৈতিক প্রতিহিংসার ফল।’’

পুলিশ সূত্রে খবর, হালিশহর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শুভঙ্কর এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ দুই ভাইকেই ১০ দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করেছে আদালতে।

Advertisement
আরও পড়ুন