Baduria Rape Case

প্রতিবন্ধী যুবতীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ! বাদুড়িয়ায় শোরগোল, প্রতিবেশীর খোঁজে পুলিশ

বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন বাড়ির লোকেরা। খানিক ক্ষণ পরে তাঁকে লাউবাগান থেকে উদ্ধার করেন তাঁরা। মেয়ের শারীরিক অবস্থা দেখে তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাদুড়িয়া থানায় অভিযোগ জানিয়েছে পরিবার।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৭
Baduria Rape Case

—প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিবন্ধী যুবতীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। সোমবার ওই নিয়ে শোরগোল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানা এলাকায়। অভিযুক্ত এবং তাঁর পরিবারের সদস্যেরা পলাতক বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে নিজেদের বাড়ির বারান্দায় বসেছিলেন প্রতিবন্ধী এক যুবতী। ওই সময় বাড়ির সামনে রাস্তা দিয়ে যাচ্ছিলেন স্থানীয় এক যুবক। তাঁর সঙ্গে কথাবার্তা হত যুবতীর। অভিযোগ, বাড়িতে যুবতীকে একা দেখে ইশারায় তাঁকে বাড়ির বাইরে ডাকেন ওই প্রতিবেশী। যুবতী সরল বিশ্বাসে বাড়ির বাইরে যান। তার পর তাঁকে বাড়ির অদূরে একটি লাউখেতে নিয়ে যান অভিযুক্ত। সেখানে ধর্ষণ করা হয় প্রতিবন্ধী যুবতীকে।

বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন বাড়ির লোকেরা। খানিক ক্ষণ পরে তাঁকে লাউবাগান থেকে উদ্ধার করেন তাঁরা। মেয়ের শারীরিক অবস্থা দেখে তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাদুড়িয়া থানায় অভিযোগ জানিয়েছে পরিবার।

পুলিশ সূত্রে খবর, পরিবারের অভিযোগের ভিত্তিতে এক যুবতীকে ধর্ষণের অভিযোগে এক প্রতিবেশীর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ‘নির্যাতিতা’র ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। কিন্তু অভিযুক্ত যুবক এবং তাঁর পরিবারের লোকজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খোঁজ করা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত।

Advertisement
আরও পড়ুন