Congress

জেলা কংগ্রেসের দফতর দমদমে

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, জেলা সভাপতি তাপস মজুমদার প্রমুখ। জনসভা থেকে বক্তারা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রক্রিয়ার নামে ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের অভিযোগ তুলেছেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ০৯:৩৪
উত্তর ২৪ পরগনা জেলা (শহর) কংগ্রেসের নতুন দফতর উদ্বোধন উপলক্ষে সভায় এআইসিসি পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর ও অন্য নেতারা। দমদমে।

উত্তর ২৪ পরগনা জেলা (শহর) কংগ্রেসের নতুন দফতর উদ্বোধন উপলক্ষে সভায় এআইসিসি পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর ও অন্য নেতারা। দমদমে। — নিজস্ব চিত্র।

উদ্বোধন হল উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের (শহর) জেলা দফতর। দমদম রোডে মঙ্গলবার ‘ইন্দিরা ভবন’ নামে ওই দফতরের উদ্বোধন উপলক্ষে জনসভাও হয়েছে। ছিলেন এআইসিসি-র সাধারণ সম্পাদক ও রাজ্যে দলের পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর, এআইসিসি-র পশ্চিমবঙ্গের বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুদীপ রায় বর্মণ, প্রকাশ জোশী, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, জেলা সভাপতি তাপস মজুমদার প্রমুখ। জনসভা থেকে বক্তারা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রক্রিয়ার নামে ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের অভিযোগ তুলেছেন। পাশাপাশি, তৃণমূল কংগ্রেস ও বিজেপি, উভয় দলকেই এক পঙ্‌ক্তিতে রেখে সরব হয়েছেন নেতৃত্ব। মীর বলেছেন, “অতীতে বিভিন্ন ভোটের সময়ে দেখা গিয়েছে, তৃণমূল ও বিজেপি বিভাজনের রাজনীতি করে ভোটের ভাগ বাঁটোয়ারা করার চেষ্টা করেছে। এ বারেও তা হচ্ছে। এটা রুখতে হবে।”

আরও পড়ুন