TMC Leader Jahangir Khan

জাহাঙ্গিরের মুক্তির দাবিতে বিক্ষোভ ফলতায়! কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় পুকুরে ঝাঁপ অনুগামীদের

মঙ্গলবার জাহাঙ্গিরকে কোমরে দড়ি বেঁধে এলাকায় নিয়ে বার হয়েছিল পুলিশ। অভিযোগ, জাহাঙ্গিরকে কেন এ ভাবে কোমরে দ়ড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হচ্ছে, এমন প্রশ্ন তুলে আপত্তি তোলেন কয়েক জন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ২১:২২
Police lathi-charge protesters demanding the release of Jahangir Khan in Falta

(বাঁ দিকে) জাহাঙ্গির খানের মুক্তির দাবিতে বিক্ষোভ। তাঁর অনুগামীদের তাড়া খাওয়ার দৃশ্য (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

তৃণমূল নেতা ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের মুক্তির দাবিতে উত্তেজনা ছ়ড়াল দক্ষিণ ২৪ পরগনার ফলতায়। মঙ্গলবার তাঁকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হয় এলাকায়। অভিযোগ, সেই সময় বেশ কয়েক জন তাঁর মুক্তির দাবি তোলেন। জাহাঙ্গিরের নেতৃত্বে একদল লোক থানার সামনে বিক্ষোভ দেখানোর চেষ্টাও করেন বলে অভিযোগ। তবে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।

Advertisement

জাহাঙ্গিরের বিরুদ্ধে নানা অভিযোগ। স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতে লুটপাট, মারধর-সহ বেশ কয়েকটি মামলা রয়েছে তৃণমূল নেতার নামে। তার মধ্যে উল্লেখযোগ্য আবাস যোজনা-সহ বেশ কয়েকটি সরকারি প্রকল্পের অর্থ তছরুপের অভিযোগও। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে উত্তরবঙ্গের ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) জাহাঙ্গিরকে গ্রেফতার করে। আদালতের নির্দেশে বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

মঙ্গলবার জাহাঙ্গিরকে কোমরে দড়ি বেঁধে এলাকায় নিয়ে বার হয়েছিল পুলিশ। অভিযোগ, জাহাঙ্গিরকে কেন এ ভাবে কোমরে দ়ড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হচ্ছে, এমন প্রশ্ন তুলে আপত্তি তোলেন কয়েক জন। অবিলম্বে তাঁর মুক্তির দাবিও জানানো হয়। সেই দাবিতে বিভিন্ন এলাকায় পথ অবরোধ করেন বিক্ষোভকারীরা।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় আসরে নামে কেন্দ্রীয় বাহিনী। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিয়োয় দেখা গিয়েছে, বেশ কিছু লোক দৌড়াচ্ছেন। অনেকে আবার পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতরে পার হওয়ার চেষ্টা করছেন। বিজেপি সমাজমাধ্যমে এই ভিডিয়ো পোস্ট করে দাবি করেছে, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে পালাচ্ছেন বিক্ষোভকারীরা। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement
আরও পড়ুন