TMC Leader Arrest

গ্রেফতার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ, শাহানুরের ধরা পড়তেই মিষ্টি বিলি এলাকায়

তৃণমূল নেতার গ্রেফতারির খবর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বিজেপির নেতাকর্মীরা। তাঁরা মিষ্টিমুখ করাল এলাকাবাসীদের। বসিরহাটে লাড্ডু বিতরণ হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১৫:৪২
TMC Leader Arrest

(বাঁ দিকে) গ্রেফতার শাহানুর মণ্ডল। এলাকাবাসীদের মিষ্টিমুখ করালেন বিজেপির লোকজন (ডান দিকে)।

উত্তর ২৪ পরগনায় আবার গ্রেফতারি। এ বার পাকড়াও হলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তথা বসিরহাট দক্ষিণ বিধানসভার তৃণমূলের ‘প্রভাবশালী’ নেতা শাহানুর মণ্ডল। বুধবার রাজ্য পুলিশের এসওজি শাঁখচুড়ো বাজার থেকে তাঁকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে।

Advertisement

শাহানুরের বিরুদ্ধে ২০২১ সালে বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা, বেআইনি ভাবে জমি দখল থেকে ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে বিরোধীদের ভোটপ্রচারে বাধা এবং হুমকি দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। লিখিত অভিযোগের ভিত্তিতে বুধাবার সকালে তাঁকে পাকড়াও করে পুলিশ। দুপুরে মহকুমা আদালতে হাজির করানো হয়।

তৃণমূল নেতার গ্রেফতারির খবর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বিজেপির নেতাকর্মীরা। তাঁরা মিষ্টিমুখ করাল এলাকাবাসীদের। বসিরহাটে লাড্ডু বিতরণ হয়েছে।

বুধবারই প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ গ্রেফতার হয়েছেন। তাঁকেও ভোট-পরবর্তী হিংসা মামলায় অভিযুক্ত করা হয়েছে। ২০২১ সালের বিধানসভা এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর কোচবিহারে বিরোধীদের উপর হামলা, মারধর, বাড়িঘর ভাঙচুরের মতো অভিযোগ রয়েছে। তা ছাড়া বেশ কয়েকটি দুর্নীতি মামলাতেও কমল গুহের পুত্রের নাম জড়িয়েছে। কলকাতার ফুলবাগান থানায় নিয়ে যাওয়ার পর উদয়ন অবশ্য দাবি করেন, যে মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, তাতে আগাম জামিন নেওয়া রয়েছে তাঁর। পুলিশ অনৈতিক ভাবে তাঁকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করেন দিনহাটার প্রাক্তন বিধায়ক।

Advertisement
আরও পড়ুন