post-poll violence & CBI

ভোট-পরবর্তী হিংসা মামলায় চার বছর ধরে পলাতক অভিযুক্ত ধৃত, উত্তর ২৪ পরগনা থেকে অভিযুক্তকে ধরল সিবিআই

২০২১ সালে মামলা শুরুর পর থেকেই নাজির পালিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ। গোয়েন্দাদের পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১০
Accused absconding for four years in post-poll violence case arrested, CBI nabs Nazir Hossain from North 24 Parganas

—প্রতীকী চিত্র।

ভোট-পরবর্তী হিংসা মামলায় চার বছর ধরে পলাতক ঘোষিত অভিযুক্ত নাজির হোসেনকে গ্রেফতার করল সিবিআই। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা জেলা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। সেখানে শ্বশুড়বাড়িতে লুকিয়ে ছিলেন তিনি।

Advertisement

২০২১ সালে কলকাতা হাই কোর্টের নির্দেশে রাজ্যের একাধিক ভোট-পরবর্তী হিংসা মামলার তদন্তভার নেয় সিবিআই। তার মধ্যে একটি মামলায় অভিযুক্ত নাজির। ২০২১ সালের ২ মে সকালে রাজনৈতিক বৈরিতা এবং মসজিদের জমিতে ক্লাবঘর নির্মাণ নিয়ে বিবাদের জেরে নাজির-সহ কয়েক জন হাসনুর জামানকে ঘিরে ফেলেন। অভিযোগ, তাঁদের কাছে ছিল আগ্নেয়াস্ত্র, বোমা ও লোহার রড। সেখানেই হাসনুরকে হত্যা করা হয়।

ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় নাজির হোসেন-সহ মোট ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিবিআই। বর্তমানে মামলাটি বারাসত আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (এডিজে-৪) আদালতে বিচারাধীন। তদন্তকারী সংস্থার দাবি, ২০২১ সালে মামলা শুরুর পর থেকেই নাজির পালিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ। গোয়েন্দাদের পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবারই তাঁকে বারাসত আদালতে পেশ করা হলে আদালত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement
আরও পড়ুন