TMC Councillor Arrest

আসানসোলে ত্রিপল কেলেঙ্কারিতে ধৃত তৃণমূল কাউন্সিলর, উত্তরপাড়ায় তৃণমূল নেতা-সহ দুই কর্মীকে গ্রেফতার পুলিশের!

পুলিশ সূত্রে খবর, এলাকার গরিব মানুষদের বিতরণের জন্য সরকারের পক্ষ থেকে যত ত্রিপল দেওয়া হয়েছিল, তার বেশিরভাগই কাউন্সিলরের বাড়িতে ছিল। মঙ্গলবার কাউন্সিলরের বাড়ি থেকে ত্রাণের সমস্ত জিনিস উদ্ধার হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১১:৪১
TMC Councillor Arrest

আসানসোলের কাউন্সিলর তরুণ চক্রবর্তীর বিরুদ্ধে নানাবিধ অভিযোগ উঠেছে। —নিজস্ব চিত্র।

সরকারি ত্রাণের ত্রিপল নিজের বাড়িতে রাখার অভিযোগে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের আসানসোল পুরনিগমের ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তী। মঙ্গলবারই তাঁকে আসানসোল আদালতে হাজির করাচ্ছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এলাকার গরিব মানুষদের বিতরণের জন্য সরকারের পক্ষ থেকে যত ত্রিপল দেওয়া হয়েছিল, তার বেশিরভাগই কাউন্সিলরের বাড়িতে ছিল। মঙ্গলবার কাউন্সিলরের বাড়ি থেকে ত্রাণের সমস্ত জিনিস উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, শুধু ত্রিপল উদ্ধারের ঘটনাই নয়, কাউন্সিলর তরুণের বিরুদ্ধে আরও একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। যেমন অবৈধ বালি কারবারে জড়িত থাকা থেকে তোলাবাজি এবং গরিব মানুষকে আবাস প্রকল্পের অর্থসাহায্য দেওয়ার নাম করে অর্থ আদায়ের মতো বিষয়গুলো।তরুণকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সমস্ত অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এক পুলিশকর্তা।

অন্য দিকে, হুগলিতে তৃণমূল নেতা-কর্মীদের গ্রেফতারি অব্যাহত। তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন উত্তরপাড়ার শ্রীরামপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কৌশিক দাস। অনিরুদ্ধ বাগ এবং বলবীর সিংহ নামে দুই তৃণমূল কর্মীকেও গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, জানাইপুরের এক ব্যক্তিকে ভয় দেখিয়ে তোলাবাজি করেছিলেন অভিযুক্তেরা।

সোমবার রাতে কানাইপুর এলাকা থেকে কৌশিক, বলবীর এবং অনিরুদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার শ্রীরামপুর আদালতে হাজির করানো হচ্ছে।

Advertisement
আরও পড়ুন