Critical Surgery of parrot

গরম খাবার খাওয়ায় ফুটো হয়ে গিয়েছিল খাদ্যনালী, অস্ত্রোপচার করে দু’টি টিয়া পাখির প্রাণ বাঁচালেন বর্ধমানের পশু চিকিৎসক

মৃণালকান্তি সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসা শুরু করেন। অনেকক্ষণ ধরে চলা অস্ত্রোপচার করে পাখিগুলিকে সুস্থ করেন তোলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১২
অস্ত্রোপচারের পর টিয়াপখি দু’টির সঙ্গে পশু চিকিৎসক।

অস্ত্রোপচারের পর টিয়াপখি দু’টির সঙ্গে পশু চিকিৎসক। — নিজস্ব চিত্র।

বিরল অস্ত্রোপচার করে দু’টি টিয়া পাখির জীবন বাঁচালেন বর্ধমানের রাজ্য প্রাণী চিকিৎসা কেন্দ্রের পশুচিকিৎসক মৃণালকান্তি দে এবং তাঁর সহকর্মী ধর্মেন্দ্র।

Advertisement

সূত্রের খবর, পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জনের বাসিন্দা রুদ্রনারায়ণ বিশ্বাসের বিরল প্রজাতির পাখি পোষার শখ। সেই জন্য অস্ট্রেলিয়ার রেইনবো লরিকিট দু’টিকে পালন করছিলেন। দু’মাস বয়সি এই দু’টি পাখির কোনও কারণে খাদ্যনালী ফুটো হয়ে গিয়েছিল। যন্ত্রণায় কাতর এই দু’টি পাখিকে তিনি বর্ধমানের ওই পশু হাসপাতালে নিয়ে আসেন।মৃণালকান্তি সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসা শুরু করেন। অনেকক্ষণ ধরে চলা অস্ত্রোপচার করে পাখিগুলিকে সুস্থ করেন তোলেন। তবে তিনি জানান, চিকিৎসা সফল হলেও তাদেরকে বেশ কয়েকদিন যত্নে রাখতে হবে। ঠিকমতো ওষুধপত্র খাওয়ালে তারা দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে জানান পশু চিকিৎসক।

তিনি আরও জানান, এই প্রজাতির পাখিগুলি শীতকালে গরম খাবার খেতে ভালবাসে। কোনও ভাবে বেশি গরম খাওয়ার ফলে এদের খাদ্যনালী ফুটো হয়ে যায় বলে জানান পশুচিকিৎসক।

Advertisement
আরও পড়ুন