Mass Deputation Submission

জঙ্গল ঘেরা এলাকায় মহিলাদের নিরাপত্তার দাবি নিয়ে স্থানীয় থানায় গণ স্মারকলিপি জমা স্থানীয় বাসিন্দাদের

এই ঘটনার কথা শোনার পর গ্রামের মহিলাদের সঙ্গে নিয়ে তিনি খড়্গপুর থানার ওসির কাছে ডেপুটেশন জমা দেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৬
থানায় স্মারকলিপি জমা দেওয়ার পথে  মহিলারা।

থানায় স্মারকলিপি জমা দেওয়ার পথে মহিলারা।

মহিলাদের জোর করে ধরে জঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছে। এমনই অভিযোগে আতঙ্ক ছড়াল খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত কুচলাচাটি গ্রামে। ওই ঘটনার প্রতিবাদে খড়্গপুর স্থানীয় থানায় স্মারকলিপি দিলেন গ্রামবাসীরা।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকদিন আগে গ্রামের এক মহিলা বিকেলে কাজ সেরে বাড়ি ফেরার সময় আচমকা এক যুবক তাঁকে ধরে জঙ্গলে টেনে নিয়ে যায়। ওই মহিলা চিৎকার করায় আশপাশের লোকজন চলে এলে অভিযুক্ত যুবক পালিয়ে যান। তারপর স্থানীয়রা ওই মহিলাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।

এই ঘটনায় কুচলাচাটি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকা তনুশ্রী দাস জানান, এই ঘটনার কথা শোনার পর গ্রামের মহিলাদের সঙ্গে নিয়ে তিনি খড়্গপুর থানার ওসির কাছে স্মারকলিপি জমা দেন।

এই ঘটনার কথা শোনার পর থানার আধিকারিক এলাকা ঘুরে দেখেন। পাশাপাশি, বিডিওকে এই ঘটনার কথাও জানান তিনি।

প্রধান শিক্ষিকার দাবি, “এখানে একটি কলেজ ও একটি স্কুল রয়েছে। তাই ছাত্রীদের এবং মহিলাদের নিরাপত্তার স্বার্থে রাস্তায় পথবাতি, সিসি ক্যামেরা এবং জঙ্গলঘেরা রাস্তায় ফেনসিং বসানোর দাবি জানাচ্ছি।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষয়টি নজরে আসতেই ওই এলাকায় নজরদারি শুরু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে তাঁরা।

Advertisement
আরও পড়ুন