Bardhaman

শাশুড়ির ভিক্ষা করার প্রতিবাদ করায় জামাইকে ধারালো অস্ত্রের কোপ শ্বশুরের, পলাতক অভিযুক্ত

পেশায় টোটোচালক সুবল তাঁর শ্বশুর বাড়িতে গিয়ে সে কথা জানান। এমনকি, শ্বশুর-শাশুড়িকে নিজের কাছে এনে রাখার প্রস্তাবও দেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৮
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

শ্বশুর কোনও কাজ করেন না। অন‍্য দিকে, শাশুড়ি ভিক্ষা করে সংসার চালাচ্ছেন। বিষয়টা পছন্দ হত না জামাইয়ের। সে বিষয়ে প্রতিবাদ করায় জামাইকে ধারালো অস্ত্রের কোপ। শনিবার পূর্ব বর্ধমানের কাটোয়া থানার অন্তর্গত পালপাড়ায় এই ঘটনা ঘটে। গুরুতর জখম জামাই সুবল কুন্ডু ভর্তি হাসপাতালে। পলাতক শ্বশুর ভগীরথ পাল।

Advertisement

সূত্রের খবর, শাশুড়ির ভিক্ষা করে বেড়ানো নিয়ে বহু দিন ধরে দুই পরিবারের মধ্যে অশান্তি চলছিল। পেশায় টোটোচালক সুবল তাঁর শ্বশুর বাড়িতে গিয়ে সে কথা জানান। এমনকি, শ্বশুর-শাশুড়িকে নিজের কাছে এনে রাখার প্রস্তাবও দেন তিনি। সেই বিষয়ে কথা বলতে গিয়ে শ্বশুর আর জামাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা বাধে। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে ধারালো অস্ত্র দিয়ে জামাইয়ের হাতে কোপ মারেন অভিযুক্ত ভগীরথ। অস্ত্রের আঘাতে তাঁর ডান হাতের কব্জির নীচে গুরুতর চোট লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন।

অন্য দিকে, অভিযুক্তের মেয়ে রিম্পা কুন্ডু তাঁর বাবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেও কাটোয়া থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি তিনি। পুলিশ জানিয়েছে আক্রান্তের পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ জমা পড়লে তবেই ঘটনার তদন্ত শুরু হবে।

Advertisement
আরও পড়ুন