Stale Meat Recovered

কলকাতার ভাগাড়কাণ্ডের ছায়া এ বার শিলিগুড়িতে, রেস্তরাঁ থেকে উদ্ধার বিপুল পরিমাণে পচা মাংস এবং বাসি খাবার

কলকাতার ভাগাড়কাণ্ডের রেশ কাটতেই, নজরদারি কিছুটা শিথিল করেছিল খাদ্য দফতর। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে, শিলিগুড়ি শহর জুড়ে গজিয়ে ওঠে বেশ কিছু রেস্তরাঁ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪৫
খাদ্য সুরক্ষা দফতরে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।

খাদ্য সুরক্ষা দফতরে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। নিজস্ব চিত্র।

শিলিগুড়ির বেশ কয়েকটি রেস্তরাঁয় অভিযান চালিয়ে পচা মাংস এবং বাসি খাবার উদ্ধার করল খাদ্য দফতর। জরিমানা হল সেই রেস্তোরাঁর মালিকের।

Advertisement

কলকাতার ভাগাড়কাণ্ডের রেশ কাটতেই, নজরদারি কিছুটা শিথিল করেছিল খাদ্য দফতর। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে, শিলিগুড়ি শহর জুড়ে গজিয়ে ওঠে বেশ কিছু রেস্তরাঁ। খাদ্য সুরক্ষা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল পরিষেবা। বহু দিন ধরে অভিযোগ উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতে সেখানকার একটি রেস্তরাঁয় অভিযান চালায় খাদ্য সুরক্ষা বাহিনী। একটি রেস্তরাঁর রান্নাঘরে তল্লাশি চালিয়ে ফ্রিজ থেকে উদ্ধার হয় পচা মাংস ও দীর্ঘ দিন ধরে সংরক্ষিত রান্না করা খাবার। তবে শুধু ওই রেস্তরাঁয় নয় একটি মিষ্টি তৈরির কারখানাতেও অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাসি ও পচা খাদ্যসামগ্রী উদ্ধার করে দফতর।

এই ঘটনার পর শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ সরাসরি খাদ্য সুরক্ষা দফতরে গিয়ে আধিকারিকদের সঙ্গে দেখা করেন। শহর জুড়ে নিয়মিত ও কড়া অভিযান চালানোর দাবি করেন তিনি। ভবিষ্যতে এমন অনিয়ম চলতে থাকলে বৃহত্তর আন্দোলন করার হুঁশিয়ারিও দেন তিনি।

Advertisement
আরও পড়ুন