Holding center for Infiltrators

ভবন খোঁজা শুরু

বাংলাদেশি সন্দেহে বা অনুপ্রবেশকারী হিসেবে জেলায় কত কী মামলা হয়েছে, কাদের নামে অভিযোগ রয়েছে তার খোঁজ নেওয়া হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ০০:৫০
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

জেলায় অনেক সময় বাংলাদেশি বলে অনেকেই গ্রেফতার হয়েছেন। তাঁদের ঠাঁই হয়েছে জেলে। সে কথা মাথায় রেখে এ বার অনুপ্রবেশকারীদের জন্য বিশেষ শিবির বা ‘হোল্ডিং সেন্টার’ তৈরির কাজে হাত লাগাল প্রশাসন। আপাতত সরকারি ভবনের খোঁজ শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ‘হোল্ডিং সেন্টার’ চিহ্নিত হয়ে গেলে বিভিন্ন থানা অনুপ্রবেশকারীদের খোঁজ শুরু করে দেবে। ইতিমধ্যে জেলা গোয়েন্দা দফতরকে এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার। বাংলাদেশি সন্দেহে বা অনুপ্রবেশকারী হিসেবে জেলায় কত কী মামলা হয়েছে, কাদের নামে অভিযোগ রয়েছে তার খোঁজ নেওয়া হচ্ছে। তেমনি কারাগারগুলি থেকেও বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, হোল্ডিং সেন্টারে যথেষ্ট নিরাপত্তারও ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন