—প্রতিনিধিত্বমূলক ছবি।
অস্বাভাবিক ভাবে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম দীপক মণ্ডল (৩০)। নওদার চাঁদাবাজ গ্রামে বাড়ি তাঁর। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে কাঁধে ব্যথার কারণে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ইনজেকশন নিয়ে আসেন তিনি। এরপরে বাড়িতেই ছিলেন তিনি। কিছুক্ষণ পরেই মৃত্যু হয় তাঁর। যদিও এ বিষয়ে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। বুধবার তাঁর দেহের ময়নাতদন্ত হয়েছে।