—প্রতিনিধিত্বমূলক ছবি।
ছ’মাসের একটি বাছুর দুধ দিচ্ছে! খাতড়ার সুপুর পঞ্চায়েতের বক্সিডি গ্রামের ঘটনা। বাছুরের মালিক অনাদি ঘোষের দাবি, সে রোজ এক- দেড় লিটার দুধ দিচ্ছে। খাতড়ার প্রাণী চিকিৎসা আধিকারিক সৌমেন চৌধুরী বলেন, ‘‘অনেক সময় গর্ভবতী গাই আগেভাগে দুধ দেওয়া শুরু করে। কিন্তু ছ’মাস বয়সের বাছুরের দুধ দেওয়া প্রায় শোনা যায় না। এটি হরমোনের ভারসাম্যহীনতার ফল।’’ তিনি জানান, এই দুধ খেতে অসুবিধা নেই। বাছুরের খাবারের জোগান ঠিক থাকলে স্বাস্থ্যেরও ক্ষতি হবে না।