Middle Aged man Death

প্রৌঢ়ের অপমৃত্যু

প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখুক। যদিও মৃতের ভাইপো প্রবীর প্রামাণিক জানান, কাকা দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। একাই থাকতেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ০০:৪৬
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

এক প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে কালনা ২ ব্লকের কল্যাণপুর কর্মকারপাড়ায়। বুধবার সকালে নিজের ঘরেই ঝুলন্ত দেহ মেলে গুরুদাস প্রামাণিকের (৫৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি অকৃতদার ছিলেন। মেলায় দোকান দিয়ে জিনিসপত্র বিক্রি করতেন। মাঝে মধ্যে নাপিতের কাজও করতেন। তৃণমূল দাবি করেছে, মৃত তাঁদের সক্রিয় কর্মী ছিলেন। ভোটের ফল বেরনোর পরে কিছু লোকজন তাঁর কাছ থেকে জোর করে টাকা আদায়ের চেষ্টা করে। প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখুক। যদিও মৃতের ভাইপো প্রবীর প্রামাণিক জানান, কাকা দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। একাই থাকতেন। তৃণমূলের সঙ্গে যোগ ছিল না। বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সহ সভাপতি ধনঞ্জয় হালদার বলেন, ‘‘টাকা আদায়ের মতো অভিযোগ আমাদের কাছে লিখিত আকারে এলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনও পর্যন্ত এ ব্যাপারে কেউ কিছু জানায়নি।’’

আরও পড়ুন