Pet Cat Lost

নিখোঁজ পোষ্য, তাঁর সন্ধান দিতে পারলে নগদ পুরস্কার ঘোষণা বর্ধমানের দম্পতির

পিকু শুধু সামান্য একটি বেড়াল ছিল না। পরিবারের এক জন সদস্য হয়ে উঠেছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২২

নিখোঁজ পোষ‍্য বেড়াল। উৎকণ্ঠায় পূর্ব বর্ধমানের গুসকরা পুরসভার অন্তর্গত শান্তিপুর এলাকার এক দম্পতি। এমনকি, খুঁজে দিতে পারলে নগদ ৫ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছেন তাঁরা।

Advertisement

পরিবার সূত্রে খবর, বুধবার সকাল থেকে নিখোঁজ তাদের আদরের পোষ্য পিকু। আশপাশের এলাকায় তন্নতন্ন করে খোঁজার পরেও সন্ধান না মেলায় অবশেষে গুসকরা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা।

নিখোঁজ বেড়ালের মালিক বাপি সরকার এবং তাঁর স্ত্রী পিঙ্কি সরকার জানান, পিকু শুধু সামান্য একটি বেড়াল ছিল না। পরিবারের এক জন সদস্য হয়ে উঠেছিল। তাই তাঁকে হারিয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছেন ওই দম্পতি।

পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, কোনও ব্যক্তি যদি বিড়ালটির সন্ধান বা তাকে নিরাপদে ফিরিয়ে দিতে পারেন, তা হলে তাঁকে নগদ পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন