—প্রতিনিধিত্বমূলক ছবি।
দিনেদুপুরে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত সাতগাছিয়া পুলিশ ফাঁড়ির ঝিকরা কামারশালায়। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ল এলাকায়।
সূত্রের খবর, দুপুরে ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন সোমেশ্বর পাল ও মানিক চট্টোপাধ্যায় নামে দুই কৃষক। সেই সময় দু’জন দুষ্কৃতি উল্টোদিক থেকে বাইকে করে এসে তাঁদের টাকা নিয়ে চম্পট দেয়। অর্তকিতে এই হামলায় কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে যায় ওই দুই দুষ্কৃতি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় সাতগাছিয়া ফাঁড়ির পুলিশ। মেমারি থানাতে অভিযোগ জানান হয়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে এলাকা জুড়ে।