TMC Leader Arrested

কাটমানি, তোলাবাজি এবং খুনের হুমকি দেওয়া, রায়না থেকে দ্বিতীয় বার গ্রেফতার তৃণমূল নেতা

ধৃত ইসমাইলকে এর আগে ১৯ মে গ্রেফতার করা হয়েছিল। সেই সময় আদালতে হাজির করানো হলে জামিনে মুক্তি পান তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ০১:৪৬
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

তোলাবাজি, কাটমানি আদায় এবং তা না পেলে খুনের হুমকি দেওয়ার অভিযোগে আবার গ্রেফতার তৃণমূল নেতা। পূর্ব বর্ধমানের রায়না-১ ব্লকের আইএনটিটিইউসি সভাপতি মহম্মদ ইসমাইল শেখ ওরফে শান্তকে গ্রেফতার করে রায়না থানার পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃত ইসমাইলকে এর আগে ১৯ মে গ্রেফতার করা হয়েছিল। সেই সময় আদালতে হাজির করানো হলে জামিনে মুক্তি পান তিনি। শুক্রবার আবারও সেই একই অভিযোগে অভিযুক্ত হয়ে গ্রেফতার হলেন তিনি। তাঁকে বর্ধমান আদালতে হাজির করানো হলে তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন