Bulldozer

এ বার বুলডোজ়ার চলল বার্নপুরের তৃণমূল কার্যালয়ে, রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানার জমি দখলের অভিযোগ

স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, নির্বাচনের ফল বেরানোর পরেই দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় বিজেপি। মঙ্গলবার বুলডোজ়ার চালিয়ে ওই কার্যালয় ভেঙে দেওয়া হয়। জোড়াফুল শিবিরের দাবি, ইস্পাত কারখানার জায়গা দখল করে অনেকেই ব্যক্তিস্বার্থ চরিতার্থ করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ মে ২০২৬ ০১:২৫
কার্যালয় ভাঙার মুহূর্ত।

কার্যালয় ভাঙার মুহূর্ত। — নিজস্ব চিত্র।

রাজ্যে পরিবর্তনের পরে কলকাতা, হাওড়া-সহ বিভিন্ন জায়গায় বুলডোজ়ার দিয়ে অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে। এ বার পশ্চিম বর্ধমান জেলার আসনসোলের বার্নপুরে বুলডোজ়ার চালিয়ে তৃণমূল কার্যালয় ভাঙা হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবারের ঘটনা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেন্দ্র সরকারের স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড অধীনস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা ইস্কো (ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি)-র জায়গা দখল করে থাকা তৃণমূলের যুব কার্যালয়টি বুলডোজ়ার চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইস্কো কর্তৃপক্ষ। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, নির্বাচনের ফল বেরানোর পরেই দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় বিজেপি। মঙ্গলবার বুলডোজ়ার চালিয়ে ওই কার্যালয় ভেঙে দেওয়া হয়। জোড়াফুল শিবিরের দাবি, ইস্পাত কারখানার জায়গা দখল করে অনেকেই ব্যক্তিস্বার্থ চরিতার্থ করেন। তাঁদের কিছুই বলা হয় না। তৃণমূলের যুব কার্যালয় ভাঙা হয়েছে ‘বিরোধী শক্তি’কে প্রতিহত করতেই।

প্রসঙ্গত, হকার উচ্ছেদ ও বুলডোজ়ার সংস্কৃতির বিরুদ্ধে আগামী বৃহস্পতিবার হাওড়া ও শিয়ালদহ স্টেশনে প্রতিবাদ জানাবে তৃণমূল। প্রতিবাদ হবে বালিগঞ্জেও।

Advertisement
আরও পড়ুন