সরাসরি
Suvendu Adhikari in Diamond Harbour

পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী! পুলিশের হাতে অত্যাচারিত হলে যে কেউ থানায় অভিযোগ করতে পারেন

শনিবার দক্ষিণ ২৪ পরগনায় শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর জেলাসফর শুরু হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা এলাকা থেকে। ফলতার পুনর্নির্বাচন সামনে। সে জন্য ফলতায় বিজেপির সভা রয়েছে। প্রধান বক্তা শুভেন্দু।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৫:৪৭
Suvendu Adhikari

ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৫:২৩ key status

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড

শুভেন্দু বলেন, ‘‘পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভাল উদ্দেশ্য নিয়ে হয়েছিল। পরে সেটি একটি রাজনৈতিক দলের শাখা সংগঠন হয়েছিল। পুলিশের মঙ্গল কতটা হয়েছে জানি না। কিন্তু শান্তনু সিংহ বিশ্বাস, বিজিতাশ্বর রাউতদের মতো অফিসারদের সুবিধা হয়েছে। আজ থেকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিলাম।’’

timer শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৪:৪৩ key status

বিজেপির বুথ কর্মী সম্মেলন ফলতায়

শুভেন্দু অধিকারীর সভার আগে ফলতা বিধানসভায় বিজেপির বুথ কর্মী সম্মেলন হয়েছে। বিজেপির রাজ্য নেতৃত্ব ছাড়াও বৈঠকে ছিলেন সুনীল বনসল, অমিত মালবীয়দের মতো কেন্দ্রীয় পর্যবেক্ষকরাও।

Advertisement
timer শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৪:১৬ key status

মুখ্যমন্ত্রীকে দেখতে ভিড় ডায়মন্ড হারবার স্টেশন বাজারে

ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক করতে যাওয়ার পথে ডায়মন্ড হারবার স্টেশন বাজারের সামনে জমায়েত হওয়া কর্মী-সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

timer শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৩:৫৬ key status

তৃণমূল বিধায়ক চান শুভেন্দুর সাক্ষাৎ!

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাক্ষাৎপ্রার্থী তৃণমূলের এক বিধায়ক। ডায়মন্ড হারবারের সদ্য নির্বাচিত পান্নালাল হালদার পৌঁছে যান জেলা প্রশাসনের দফতরে। ভিতরে পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী। পান্নালাল দাঁড়িয়ে বাইরে। প্রশ্ন করতেই তিনি বললেন, ‘‘আমি তো দেখা করতে এসেছি।’’ শুরু হয়ে গিয়েছে দলবদলের চর্চা।

Advertisement
timer শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৩:৪২ key status

‘মহাগুরু’র সাক্ষাৎ

ডায়মন্ড হারবার যাওয়ার আগে নিউটাউনে অভিনেতা-নেতা মিঠুন চক্রবর্তীর বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন, ‘‘মিঠুন চক্রবর্তী দেখা করতে চেয়েছিলেন। আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে এসেছে। বিজেপি জয়ের নেপথ্যে কারিগর মিঠুনদা।’’ মিঠুন বলেন, ‘‘শুভেন্দু অধিকারীর মতো ভাল মুখ্যমন্ত্রী হতে পারে না।’’ এর পর তিনি বলেন, ‘‘শপথ নেওয়ার পর থেকেই ভাল কাজ করছেন শুভেন্দু অধিকারী।’’

timer শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৩:৪২ key status

পুলিশের সঙ্গে বৈঠক

ডায়মন্ড হারবার পুলিশ জেলার আধিকারিকদের সঙ্গেও বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। দুপুরে পুলিশকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ে প্রশাসনিক বৈঠক করছেন। ওই জেলার সমস্ত থানার পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠক রয়েছে। অনুপ্রবেশ ইস্যু থেকে ভোট-পরবর্তী হিংসা, একাধিক বিষয়ে পুলিশকে নির্দেশ দিতে পারেন বর্তমান পুলিশমন্ত্রী।

Advertisement
timer শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৩:৪১ key status

ডায়মন্ড হারবারে শুভেন্দু

শনিবার দক্ষিণ ২৪ পরগনায় শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর জেলাসফর শুরু হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা এলাকা থেকে। ফলতার পুনর্নির্বাচন সামনে। তার আগে ফলতায় বিজেপির সভা রয়েছে। প্রধান বক্তা শুভেন্দুই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন