SIR in West Bengal

এসআইআরের ‘কারণে’ নিহতদের পরিজনদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা

সোমবার দোল ও হোলি উপলক্ষে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক কর্মসূচির শুরুতে নিহতদের পরিবারের সদস্যদের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পর্বে মোট ৬১ জনকে হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০০:১৭
মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ার সময় নিহতদের পরিবারগুলিকে চাকরি দিল রাজ্য সরকার। সোমবার দোল ও হোলি উপলক্ষে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক কর্মসূচির শুরুতে নিহতদের পরিবারের সদস্যদের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোট ৬১ জনকে হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়েছে।

Advertisement

উল্লেখযোগ্য ভাবে, গত বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। সিদ্ধান্ত ঘোষণার মাত্র পাঁচ দিনের মধ্যেই তা কার্যকর করল নবান্ন।

Advertisement
আরও পড়ুন