Suvendu Adhikari PC

দুর্নীতিতে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের জন্য রাজ্যের অনুমতি আর নিতে হবে না সিবিআইকে, ছাড়পত্র শুভেন্দুর

বুধবার দুপুরে নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানান, অবৈধ কারখানার মালিকদের কড়া নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। আলুচাষিদের নিয়েও বার্তা দিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৫:৪৮
নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার।

নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার। ছবি: ভিডিয়ো থেকে।

সারকথা
তিলজলা থানা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে মঙ্গলবার। সংশ্লিষ্ট কারখানার মালিককে বুধবার গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনায় কঠোর পদক্ষেপের বার্তা দিয়েছেন। সেই সঙ্গে আলুচাষিদের নিয়েও বিশেষ নির্দেশ দিয়েছেন শুভেন্দু। সিবিআই-সহ তদন্তকারী সংস্থাগুলিকে আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে রাজ্য সরকারের ছাড়পত্রও দিয়েছেন তিনি।
আরও
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৫:১২ key status

সিবিআই-কে ছাড়পত্র নিয়ে কী বললেন শুভেন্দু

নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দুর্নীতিতে তাঁর সরকার ‘জ়িরো টলারেন্স’ নীতি নিচ্ছে। নির্বাচনী প্রচারপর্বেও বিজেপি সেই আশ্বাসই দিয়ে এসেছিল। ক্ষমতায় আসার পর তা কার্যক্ষেত্রে করে দেখানোর পালা। রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে সিবিআই বা অন্য কোনও তদন্তকারী সংস্থাকে চার্জশিট দিতে হলে সরকারের অনুমতি নিতে হয়। অভিযোগ, পূর্বতন সরকার সেই অনুমোদন দীর্ঘ দিন আটকে রেখেছিল। বুধবার কেন্দ্রীয় সংস্থাকে সেই ছাড়পত্র দিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন শুভেন্দু।

নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সিবিআই-এর চারটি মামলা গত চার বছর ধরে রাজ্য সরকার আটকে রেখেছিল। যে সমস্ত আধিকারিক দুর্নীতিগ্রস্ত, সিবিআই বা আদালত নিযুক্ত যে কোনও তদন্তকারী সংস্থাকে তাঁদের শাস্তি নিশ্চিত করার জন্য বা তাঁদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জন্য আইন অনুযায়ী রাজ্য সরকারের অনুমতি নিতে হয়। দুর্নীতিগ্রস্ত আমলা ও আধিকারিকদের বাঁচানোর জন্য পূর্বতন সরকার এই অনুমতি আটকে রেখেছিল। তিনটি দফতরের দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য প্রয়োজনীয় অনুমোদন আমরা সিবিআই-কে দিয়ে দিলাম। ছাড়়পত্রের কপি সিবিআই পেয়ে গিয়েছে।’’

কোন কোন দুর্নীতির ক্ষেত্রে সিবিআই-কে ছাড়পত্র দেওয়া হয়েছে? শুভেন্দু জানান, শিক্ষা দফতরের শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুরসভার নিয়োগ দুর্নীতি এবং সমবায় দফতরের ক্ষেত্রে আদালতের নির্দেশে যে সমস্ত তদন্ত  হচ্ছে, তাতে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের অনুমতি দেওয়া হয়েছে।

শুভেন্দু আরও বলেন, ‘‘আমাদের এই সরকার অনেক প্রত্যাশা জাগিয়ে এসেছে। দুর্নীতির ক্ষেত্রে আমরা ‘জ়িরো টলারেন্স’ নীতি নিচ্ছি। প্রচারের সময়ও বার বার তা বলেছিলাম। প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপের কথা আমাদের দলের ইস্তাহারেও ছিল। আগামী দিনে সে বিষয়ে আরও পদক্ষেপ দেখতে পাবেন রাজ্যের মানুষ। কাজ আমরা শুরু করে দিয়েছি।’’

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৫:০৬ key status

দুর্নীতিতে ‘জ়িরো টলারেন্স’

শুভেন্দু জানান, নির্বাচনী প্রচার পর্ব থেকেই তাঁর দল দুর্নীতিতে ‘জ়িরো টলারেন্স’ নীতির আশ্বাস দিয়ে এসেছে। ক্ষমতায় আসার পর তার বাস্তবায়ন হল।

Advertisement
timer শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৪:৫৯ key status

সিবিআই-কে বাধা

সিবিআই-এর চারটি মামলা গত চার বছর ধরে রাজ্য সরকার আটকে রেখেছিল।

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৪:৩৫ key status

তিলজলা নিয়ে

তিলজলার ঘটনার প্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছি। অবৈধ কারখানার মালিকদের গ্রেফতার করা হয়েছে। বিদ্যুৎ সংস্থাকে স্থায়ী ভাবে সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছি। সিইএসসি-কে বলেছি, এমন অবৈধ কারখানা যত আছে, অবিলম্বে অভ্যন্তরীণ অডিট করে সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। এক দিনের মধ্যে অবৈধ কাঠামো ভেঙে দিতে হবে।

Advertisement
timer শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৪:৩৪ key status

আলুচাষিদের বার্তা

উৎপাদনের ক্ষেত্রে জ়িরো টলারেন্স নীতির কথা বার বার প্রচারে বলেছিলাম। সেটা করছি।

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৪:৩৪ key status

সিবিআই অনুমোদন

কিছু কাজ গত সরকার আটকে রেখেছিল। যে আধিকারিকেরা দুর্নীতিগ্রস্ত, তাঁদের বিরুদ্ধে তদন্তের জন্য সিবিআই বা অন্যান্য আদালত নিযুক্ত তদন্তকারী সংস্থাকে অনুমতি নিতে হত। এই অনুমোদন আমরা দিয়ে দিলাম।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন