Coronavirus in West Bengal

Coronavirus in West Bengal: দৈনিক আক্রান্ত কমলেও সংক্রমণের হার বাড়ল রাজ্যে, কলকাতায় মৃত্যু বেড়ে সাত

রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৭৮ জন। কলকাতায় আক্রান্ত হয়েছেন ৪০ জন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ ২২:১১
গ্রাফিক: সনৎ সিংহ

গ্রাফিক: সনৎ সিংহ

পর পর তিন দিন রাজ্যে কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। প্রায় বছরখানেক পর রাজ্যে দৈনিক আক্রান্ত কমে তিনশোর নীচে নেমেছিল। রবিবার আরও কিছুটা কমল। তবে সামান্যই বাড়ল সংক্রমণের হার। তা-ও রয়েছে এক শতাংশের নীচেই। বেড়েছে দৈনিক মৃত্যুও।

রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৭৮ জন। কলকাতায় আক্রান্ত হয়েছেন ৪০ জন। দৈনিক আক্রান্তের সংখ্যার বিচারে জেলাভিত্তিক তালিকায় শীর্ষে উত্তর ২৪ পরগনাই রয়েছে। যদিও কলকাতার চেয়েই ওই দৈনিক সংক্রমণ সামান্যই বেশি। আক্রান্ত হয়েছেন ৪৩ জন। কলকাতা সংলগ্ন হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় দৈনিক আক্রান্তের সংখ্যার সঙ্গে শনিবারের পরিসংখ্যানের বিশেষ তফাৎ নেই। রাজ্যের সব জেলাতেই নতুন সংক্রমণ পঞ্চাশের নীচেই রয়েছে।

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ১৩ জনের। এর মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে সাত জনের আর দক্ষিণ ২৪ পরগনায় দু’জনের। রবিবার রাজ্যে সংক্রমণমুক্ত হয়েছেন এক হাজার ৩৭৩ জন।

Advertisement

রাজ্যে দৈনিক সংক্রমণের হার সামান্য বেড়ে হল ০.৯০ শতাংশ। কোভিজ পরীক্ষা হয়েছে ৩০ হাজার ৭৩৫ জনের। যা শনিবারের তুলনায় প্রায় পাঁচ হাজার কম। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা আরও কমে হল ৫ হাজার ৫৪০।

Advertisement
আরও পড়ুন