CPIM on Animal Slaughter

পশু-জবাই, মুখ্যমন্ত্রীকে আবেদন সিপিআইয়ের

দলের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছে, রবিবার রাজ্য দফতরে সিপিআই-এর রাজ্য পরিষদের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ০৭:৫৩
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

রাজ্যে নতুন সরকার ‘পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন, ১৯৫০’ অনুযায়ী যে নির্দেশিকা দিয়েছে, তাকে কেন্দ্র করে কুরবানির সময়ে ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে ‘ভীতি’র পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ তুলল সিপিআই। আইনের প্রয়োগে ক্ষেত্রে রাজ্যে যাতে স্থিতাবস্থা বজায় থাকে, সেই দাবি তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশে প্রতিটি জেলায় মহকুমা স্তরে আজ, সোমবার দাবিপত্র দিতে চলেছে সিপিআই। দলের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছে, রবিবার রাজ্য দফতরে সিপিআই-এর রাজ্য পরিষদের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বপনের বক্তব্য, “দীর্ঘ ৭৬ বছর ধরে ব্যবহৃত না-হওয়া এই আইনটি প্রয়োগের ক্ষেত্রে সাধারণ মুসলিম সমাজের ধর্মাচরণে যাতে আঘাত না-লাগে, তা দেখতে হবে।” সিপিআই আরও বলেছে, সরকারি নির্দেশের ফলে হিন্দু পশুপালকেরাও সমস্যায় পড়ছেন। সামগ্রিক ভাবে বকরি ইদের বাজারই ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে, তারা মনে করিয়ে দিয়েছে, ওই আইনেরই ১২ নম্বর ধারার ৪ নম্বর উপধারায় ধর্মীয় রীতি, গবেষণা ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে নিয়মে ছাড় দেওয়ার কথা আছে।

আরও পড়ুন