Earthquake in Bhutan

টানা‌ বৃষ্টিপাতের মধ্যে ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ! উৎসস্থল ভুটান, রিখটার স্কেলে মাত্রা ৫.৮

সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্প হওয়ার ফলে কম্পন অনুভূত হয় ভারত, চিন, বাংলাদেশ এবং নেপালের বেশ কিছু এলাকায়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ০২:৩১
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

রাতে ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশ।

Advertisement

ভুটানের রাজধানী থিম্পু থেকে প্রায় ২২ কিমি অন্দরে কম্পনের উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৮। সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্প হওয়ার ফলে কম্পন অনুভূত হয় ভারত, চিন, বাংলাদেশ এবং নেপালের বেশ কিছু এলাকায়। উত্তরবঙ্গের পাশাপাশি অসম এবং মেঘালয়েও কম্পন অনুভূত হয়েছে।

উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, মালদায় ভূকম্পন অনুভূত হয়েছে। এখনও ক্ষয়ক্ষতির কোন‌ও খবর পাওয়া না গেলেও প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি ভূমিকম্প হওয়ায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।

Advertisement
আরও পড়ুন