Weather Forecast of West Bengal

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও, তবে রবিবার থেকে বদলাবে আবহাওয়া, হবে ঝড়বৃষ্টিও

শনিবারেও পরিস্থিতি একই রকম থাকবে। তবে রবিবার থেকে আবহাওয়ার আবার বদল হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রারও কিছুটা হেরফের হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৮:১৬
ভ্যাপসা গরমে অস্বস্তি দক্ষিণবঙ্গে। প্রতিনিধিত্বমূলক ছবি।

ভ্যাপসা গরমে অস্বস্তি দক্ষিণবঙ্গে। প্রতিনিধিত্বমূলক ছবি।

গত দু’তিন ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়ছে। শুক্রবারেও তার অন্যথা হয়নি। শনিবারেও পরিস্থিতি একই রকম থাকবে। তবে রবিবার থেকে আবহাওয়ার আবার বদল হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রারও কিছুটা হেরফের হবে। ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণও কমবে। ফলে গত কয়েক দিন ধরে যে গরমের অস্বস্তি, তা কিছুটা কমবে।

Advertisement

আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার অস্বস্তিকর গরম থাকবে হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে। অন্য দিকে, শনিবার এই পরিস্থিতি থাকবে হাওড়া, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, উত্তর ২৪ পরগনা এবং হুগলিতে। তবে রবিবার (৫ এপ্রিল) থেকে পরিস্থিতি কিছুটা বদলাবে। কয়েক দিন ঝড়বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত।

রবিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি, দমকা হাওয়া চলবে। রবিবার ঝড় হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর। সোমবারেও ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ছয় জেলায়। মঙ্গলবার ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনায়। বুধ এবং বৃহস্পতিবারেও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
আরও পড়ুন