Long cloud band

১০০০ কিমি জুড়ে মেঘের আস্তরণ! ছেয়ে আছে পাকিস্তান থেকে ভারত, ধরা পড়ল উপগ্রহচিত্রে, বাড়তে পারে ঝড়বৃষ্টি

উপগ্রহচিত্রে ধরা পড়া সেই ছবি প্রকাশ করেছে মৌসম ভবন। এই মেঘবলয় ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে ঝড়বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে পশ্চিমি ঝঞ্ঝার কারণে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৬:৪১
Thick cloud covers from Pakistan to India stretches up to 1000 km

উপগ্রহচিত্রে ধরা পড়েছে মেঘের ঘন আস্তরণ ঢেকে রয়েছে উত্তর-পশ্চিম ভারত এবং সংলগ্ন পাকিস্তান। ছবি: সংগৃহীত।

১০০০ কিলোমিটার জুড়ে মেঘের আস্তরণে ঢাকা। আর সেই আস্তরণের বিস্তার পাকিস্তান থেকে ভারত পর্যন্ত। উপগ্রহচিত্রে সেই মেঘের ছবি ধরা পড়েছে। সেই ছবি প্রকাশ করেছে মৌসম ভবন। এই মেঘবলয় ইঙ্গিত দিচ্ছে, আগামী দিনে ঝড়বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে পশ্চিমি ঝঞ্ঝার কারণে।

Advertisement

উপগ্রহচিত্রে ধরা পড়েছে মেঘের ঘন আস্তরণ ঢেকে রয়েছে উত্তর-পশ্চিম ভারত এবং সংলগ্ন পাকিস্তানে। সেটি ক্রমশ পূর্বদিকে সরছে। উপগ্রহচিত্রে আরও দেখা গিয়েছে, মেঘের পুরু আস্তরণ রয়েছে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের একাংশে। আবহবিদেরা বলছেন, এই ধরনের বিশাল মেঘের আস্তরণ এবং তার সঙ্গে জলীয় বাষ্প মিশে যাওয়া, আবহাওয়াকে আরও অস্থির করে তুলতে সক্ষম, যা বৃষ্টি এবং ঝড়ের আদর্শ পরিবেশ তৈরি করে।

আবহবিদেরা সতর্ক করেছেন, এই ধরনের ঘটনা মাঝারি থেকে ভারী বৃষ্টির পক্ষে সহায়ক হয়ে ওঠে। তার সঙ্গে ক্ষণিকের ঝড়ও সৃষ্টি করতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। কোথাও তাপমাত্রা নামতে পারে। বিশেষ করে হিমালয় অঞ্চলে। আবহবিদেরা বলছেন, এই পরিস্থিতির নেপথ্যে রয়েছে বিপুল পরিমাণ জলীয় বাষ্প, যা ভূমধ্যসাগর, কাস্পিয়ান সাগর, কৃষ্ণসাগর এবং পারস্য উপসাগরের উপর জমাট বেঁধেছে। সেই জলীয় বাষ্প যখন উপসাগরীয় অঞ্চল হয়ে ভারতের দিকে এগিয়েছে, তখন আরব সাগর থেকে আরও জলীয় বাষ্প শুষে নিয়ে তা বিশালাকার মেঘবলয়ের সৃষ্টি করেছে।

Advertisement
আরও পড়ুন