হাত জোড় করে ক্ষমা চান গ্রাম পঞ্চায়েত প্রধান। — নিজস্ব চিত্র।
তোলাবাজি, জোর করে জমি দখল ও জালিয়াতির অভিযোগে গ্রেফতার হাওড়ার জুজারসাহ গ্রাম পঞ্চায়েত প্রধান মন্দিরা গায়েন। মঙ্গলবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক তাঁকে দু’দিনের পুলিশি হেফাজতে পাঠান।
মঙ্গলবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়। — নিজস্ব চিত্র।
সোমবার মন্দিরা পঞ্চায়েত দফতরে এলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী ও স্থানীয় বাসিন্দারা। পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। কান্নায় ভেঙে পড়ে কান ধরে ও হাত জোড় করে ক্ষমা চাইতে দেখা য়ায় তাঁকে। সমাজমাধ্যমে ভাইরাল সেই দৃশ্য। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পাঁচলা থানার পুলিশ। পরে মন্দিরাকে গ্রেফতার করা হয়।