Egg Thrown at Howrah's TMC Leader

বালিখালে তৃণমূল নেতার বাড়ি বয়ে গিয়ে ডিম-বর্ষণ এলাকাবাসীর, দরজায় তালা নিজেকে ঘরবন্দি করলেন অভিজিৎ!

নেতা বাড়ি থেকে বেরোতেই তাঁর দিকে কাঁচা ডিম ছুড়তে শুরু করেন সকলে। চিৎকার-চেঁচামেচিতে বালিখাল সংলগ্ন এন পাল লেন এলাকায় উত্তেজনা ছড়ায়। হঠাৎ এমন বিক্ষোভের মুখে পড়ে বিস্মিত তৃণমূল নেতা দরজায় তালা দিয়ে ঘরে ঢুকে যান।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ১৮:৫৭
Egg Thrown at Howrah

দরজা খুলতেই উড়ে এল ডিম। গা বাঁচাতে কোণায় সিঁটিয়ে তৃণমূল নেতা। —নিজস্ব চিত্র।

বাড়ির সামনে বিক্ষোভ, চিৎকার-চেঁচামেচিতে বাইরে বেরিয়ে এসেছিলেন আদুর গায়ে। পরনে কেবল হাফপ্যান্ট। কিন্তু খানিক পরেই শুরু হল ডিম-বর্ষণ। পরিস্থিতি এমন হল যে ডিম-বর্ষণ থেকে বাঁচতে কোনও রকমে ঘরে ঢুকে দরজায় তালা দিলেন তৃণমূল নেতা।

Advertisement

কিন্তু বিক্ষোভকারীরা থামেননি। দরজা, বাড়ির দেওয়াল ডিম ছুড়ে হলুদ করে দিয়ে গেলেন তাঁরা। শুক্রবার হাওড়ার বালির ঘটনা। ‘আক্রান্ত’ তৃণমূল নেতার নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওরফে সীতানাথ। বালি এলাকায় তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন তিনি। বালিখাল সংলগ্ন এন পাল লেনে তৃণমূল নেতার বাড়ি। শুক্রবার সেই বাড়ির সামনে জড়ো হন একদল মানুষ। তাঁদের অভিযোগ, এলাকায় নানা দুর্নীতিতে অভিযুক্ত অভিজিৎ। তৃণমূল আমলে বিস্তর দাদাগিরি করেছেন। তোলাবাজদের প্রশ্রয় দিয়েছেন এবং এলাকায় অত্যাচার চালিয়েছেন।

অভিজিৎ বাড়ি থেকে বেরোতেই তাঁর দিকে কাঁচা ডিম ছুড়তে শুরু করেন সকলে। চিৎকার-চেঁচামেচিতে বালিখাল সংলগ্ন এন পাল লেন এলাকায় উত্তেজনা ছড়ায়। হঠাৎ এমন বিক্ষোভের মুখে পড়ে বিস্মিত অভিজিৎ দরজায় তালা দিয়ে ঘরে ঢুকে যান।

ওই ঘটনার জেরে শোরগোল পড়ে যায় এলাকায়। হাওড়া জেলা সদর যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি কৈলাশ মিশ্রের ঘনিষ্ঠ অভিজিতের বিরুদ্ধে সমস্ত দুর্নীতির তদন্ত করতে হবে বলে দাবি জানিয়েছেন বিজেপি কর্মী-সমর্থক থেকে স্থানীয় বাসিন্দাদের একাংশ। যদিও থানায় কেউ লিখিত অভিযোগ করেছেন কি না, জানা যায়নি।

Advertisement
আরও পড়ুন