Light Show in Howrah Bridge

পশ্চিমবঙ্গ দিবসে আলোর সাজে সাজল হাওড়া ব্রিজ, গঙ্গাবক্ষে লেজ়ার শো! কলকাতার নানা দিকে নানা রঙের খেলা

উৎসবের মেজাজে শহর কলকাতা। রেড রোড, প্রিন্সেপ ঘাট, মিলেনিয়াম পার্ক-সহ কলকাতার বিভিন্ন এলাকায় রকমারি আলোর খেলা চলছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ২০:২২
Howrah Bridge decked up in lights to mark West Bengal Day

আলোয় সেজেছে হাওড়া সেতু। —নিজস্ব চিত্র।

সন্ধ্যা গড়াতেই নানা আলোয় ঝলমল করে উঠল হাওড়া ব্রিজ। কখনও তেরঙা আলোর ছটা, আবার কখনও লাল, নীল আলোর খেলা চলছে সেতুর গায়ে। শুধু তা-ই নয়, সেতুর গা থেকে ‘লেজ়ার’ আলো ছড়িয়ে পড়ছে গঙ্গাবক্ষে।

Advertisement

২০ জুন, পশ্চিমবঙ্গ দিবস। ২১ জুন, আন্তর্জাতিক যোগ দিবস। দু’দিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে বেশ কয়েক দিন ধরেই সেজে উঠেছে কলকাতা। পশ্চিমবঙ্গ দিবসে, শনিবার পশ্চিমবঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ইতিমধ্যে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। শুধু তা-ই নয়, শনিবার সন্ধ্যার পর থেকেই আলোর সাজে সেজেছে কলকাতার বিভিন্ন এলাকা।

উৎসবের মেজাজে শহর কলকাতা। রেড রোড, প্রিন্সেপ ঘাট, মিলেনিয়াম পার্ক-সহ কলকাতার বিভিন্ন এলাকা সেজে উঠেছে রকমারি আলোতে। দিকে দিকে চলছে ‘লেজ়ার শো’। রাতের কলকাতায় ড্রোন শো দেখানোর পরিকল্পনাও রয়েছে। বলা চলে, গোটা শহরকেই আলো দিয়ে মুড়ে ফেলা হয়েছে। তবে সকলের চোখ টেনেছে হাওড়া ব্রিজ। লেজ়ার শো দেখতে ভিড় জমিয়েছে জনতা।

রবিবার সকাল সাড়ে ৬টা থেকে রেড রোডে শুরু হবে যোগের অনুষ্ঠান। প্রধানমন্ত্রীর পাশেই থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ দিবসে শনিবার তারকেশ্বরে সভা করেন মোদী। সভার পর থেকে তিনি চলে আসেন লোক ভবনে। সেখানেই রাত্রিবাস করবেন মোদী। রবিবারের অনুষ্ঠান সেরে ফিরবেন দিল্লিতে। প্রতি বছরই ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন হয় ভারতের বিভিন্ন প্রান্তে। শুধু তা-ই নয়, পশ্চিমবঙ্গ দিবস নিয়ে আগের তৃণমূল সরকারের সঙ্গে বিরোধ ছিল কেন্দ্রের বিজেপি সরকারের। বিজেপি বার বার দাবি করে আসছে, পশ্চিমবঙ্গ দিবস ২০ জুন পালন করা উচিত। কিন্তু তৃণমূল সরকার ২০ জুনের বদলে পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবস পালন করত। পালাবদলের পর রাজ্যে বিজেপি সরকারের আমলে ২০ জুন পালিত হল পশ্চিমবঙ্গ দিবস।

Advertisement
আরও পড়ুন