Chandannagar Indoor stadium

প্রায় দু’দশক পর সম্পূর্ণ হল চন্দননগর ইন্ডোর স্টেডিয়ামের নির্মাণকাজ, উদ্ধোধন করলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন

২০০৬ সালে বাম সরকারের আমলে ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী এই স্টেডিয়ামের নিমার্ণকাজ শুরু করেন। পরবর্তীকালে সেই সরকারের পতন হওয়ায় বন্ধ হয়ে গিয়েছিল নির্মাণকাজ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৮
স্টেডিয়ামের উদ্ধোধনে মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।

স্টেডিয়ামের উদ্ধোধনে মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। — নিজস্ব চিত্র।

চন্দননগরেরে বাসিন্দাদের অপেক্ষার অবশান ঘটিয়ে অবশেষে উদ্বোধন হল চন্দননগর ইন্ডোর স্টেডিয়ামের। বুধবার এই স্টেডিয়ামের উদ্ধোধন করলেন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন।

Advertisement

উত্তর চন্দননগর এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত রথতলা এলাকায় অবস্থিত এই ইন্ডোর স্টেডিয়াম। ২০০৬ সালে বাম সরকারের আমলে ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী এই স্টেডিয়ামের নিমার্ণকাজ শুরু করেন। পরবর্তীকালে সেই সরকারের পতন হওয়ায় বন্ধ হয়ে গিয়েছিল নির্মাণকাজ। বহু বছর অসমাপ্ত অবস্থায় পড়ে ছিল এই স্টেডিয়াম। বর্তমান সরকার ২০১১ সালে ক্ষমতায় আসার পর ২০১৬ সালে তৎকালীন বিধায়ক ইন্দ্রনীল সেন চন্দননগরবাসীদের কথা দিয়েছিলেন অসমাপ্ত এই স্টেডিয়ামের কাজ সম্পূর্ণ করবেন তিনি। তিনি কথা রাখলেন। তবে এই নির্মাণ কাজে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যের কথা উল্লেখ করতে ভোলেননি রাজ্যের মন্ত্রী। এই স্টেডিয়াম নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি, মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল।

অসমাপ্ত স্টেডিয়ামে দুষ্কৃতীদের আনাগোনা এবং অবাধে মদ-গাঁজার আড্ডা বাড়ছে বলে অভিযোগ ছিল স্থানীয় বাসিন্দাদের। তাঁদের দাবি ছিল যে এই ইন্ডোর স্টিডিয়াম নির্মাণ হয়ে গেলে সেখানে অসামাজিক কাজকর্মের বন্ধ হবে। ফলে স্বভাবতই খুশি চন্দনগরবাসী।

Advertisement
আরও পড়ুন