Piyali Basak

শীতকালীন মাকালু পর্বত জয় করতে অসফল এভারেস্টজয়ী পিয়ালি, নিঁখোজ দুই সঙ্গী

আলপাইন টেকনিক অর্থাৎ কোনও দড়ি বা নিরাপত্তা ছাড়া ওই পর্বতারোহন চেষ্টা করেছিলেন তাঁর দল। ছিলেন ইরানের পর্বারোহী আবুল ফজল এবং এক জন শেরপা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০২:১৬
পর্বতারোহী পিয়ালি বসাক।

পর্বতারোহী পিয়ালি বসাক। ফাইল চিত্র।

শীতকালে নেপালের মাকালু পর্বত আরোহণে অসফল হলেন পর্বতারোহী পিয়ালি বসাক। তাঁর সঙ্গে থাকা দু’জন শেরপা নিখোঁজ হয়ে যাওয়ার পর সেই অভিযান মাঝপথেই শেষ করলেন চন্দননগরের পর্বত-কন্যা। নিঁখোজ এক পর্বতারোহী এবং এক শেরপা।

Advertisement

সূত্রের খবর, গত ১৫ ই জানুযারি মাকালুর উদ্দেশে রওনা দেন পিয়ালি। লক্ষ্য ছিল শীতকালীন মাকালু পর্বত জয়। আলপাইন টেকনিক অর্থাৎ কোনও দড়ি বা নিরাপত্তা ছাড়া ওই পর্বতারোহন চেষ্টা করেছিলেন তাঁর দল। ছিলেন ইরানের পর্বারোহী আবুল ফজল এবং এক জন শেরপা।

পিয়ালি জানান, কম অক্সিজেন, মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস এবং প্রায় ১৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে হাওয়া চলায় দুর্গম হয়ে পড়েছিল তাঁদের অভিযান। ক্যাম্প তিন অবধি পৌঁছোতে পেরেছিলেন তাঁরা। এর পরই তাঁর দুই সঙ্গী নিখোঁজ হয়ে যান। ফলে আর এগোতে পারেননি পর্বত-কন্যা।

পিয়ালি আরও জানান, বাড়ি বন্ধক রেখে ঋণ নিয়ে এই অভিযানে পাড়ি দিয়েছিলেন তিনি। তাই সফল না হওয়ায় কিছুটা হতাশ পর্বত-কন্যা। তবে তিনি এই অভিযান থেকে অভিজ্ঞতা অর্জন করে আগামী দিনে এই পর্বত জয় করার আশাবাদী।

Advertisement
আরও পড়ুন