Wife Murdered

বিছানায় তরুণীর রক্তাক্ত দেহ! পাশে শুয়ে রয়েছে ছ’বছরের কন্যা, রিষড়ায় স্ত্রীকে ‘খুন’ করে পলাতক স্বামী

শুক্রবার রাতে মনিকার বাড়ি থেকে চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। শনিবার সকালে বাড়িতে কারও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় স্থানীয়দের।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১৪:২৮
নিহত মনিকা সরকার।

নিহত মনিকা সরকার। — ফাইল চিত্র।

রিষড়ায় ভাড়াবাড়ির ঘর থেকে উদ্ধার বধূর দেহ। অভিযোগ, গলা কেটে খুন করা হয়েছে ৩২ বছরের মনিকা সরকারকে। ঘটনার পর থেকে খোঁজ মিলছে না তাঁর স্বামীর। স্থানীয় সূত্রে খবর, স্বামীর সন্দেহ ছিল, মনিকার বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে। সেই নিয়ে বিবাদের জেরেই এই কাণ্ড বলে মনে করা হচ্ছে।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিষড়া তিন নম্বর গভর্নমেন্ট কলোনি প্রাথমিক স্কুলের পাশে ভাড়াবাড়িতে ছয় বছরের মেয়েকে নিয়ে থাকতেন মনিকা। তাঁর স্বামী দীপঙ্কর সরকার দিল্লিতে থাকেন। কয়েক দিন আগে রিষড়ার বাড়িতে এসেছিলেন দীপঙ্কর।

শুক্রবার রাতে মনিকার বাড়ি থেকে চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। শনিবার সকালে বাড়িতে কারও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরা গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখেন, বিছানায় পড়ে রয়েছে মনিকার রক্তাক্ত দেব। পাশে শুয়ে রয়েছে ছ’বছরের কন্যা।

খবর পেয়ে রিষড়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘরে একটা শাড়ি ঝুলতে দেখা গিয়েছে। পুলিশের অনুমান, প্রথমে শ্বাসরোধ করে, তার পরে গলা কেটে খুন করা হয়েছে মনিকাকে। দীপঙ্করের খোঁজ করছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন