Humayun Kabir's Party

হুমায়ুনের দলের নামের আগে বসল ‘আম’, নয়া নামে রেজিস্ট্রেশন মঞ্জুর করল নির্বাচন কমিশন

তৃণমূল তাঁকে সাসপেন্ড করার পরে নতুন রাজনৈতিক দল তৈরির ঘোষণা করেছিলেন হুমায়ুন। গত বছরের ২২ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় সভা করেন তিনি। সেখান থেকেই তিনি নতুন দলের নাম বলেছিলেন, ‘জনতা উন্নয়ন পার্টি’, সংক্ষেপে জেইউপি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৮:৪০
Humayun Kabir

হুমায়ুন কবীর। —ফাইল চিত্র।

নাম বদল হল হুমায়ুন কবীরের রাজনৈতিক দলের। ‘আম জনতা উন্নয়ন পার্টি’ হিসাবে ভরতপুরের বিধায়কের দলের রেজিস্ট্রেশন মঞ্জুর করল নির্বাচন কমিশন। বুধবার রেজিস্ট্রেশন হয়েছে বলে খবর।

Advertisement

এ বার সংবাদপত্রে নতুন রাজনৈতিক দলের বিষয়ে বিজ্ঞাপন দিতে হবে হুমায়ুনকে। ওই তার পর রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেবে কমিশন। তারও পরে প্রতীকের জন্য আবেদন করা যাবে।

তৃণমূল তাঁকে সাসপেন্ড করার পরে নতুন রাজনৈতিক দল তৈরির ঘোষণা করেছিলেন হুমায়ুন। গত বছরের ২২ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় সভা করেন তিনি। সেখান থেকেই তিনি নতুন দলের নাম বলেছিলেন, ‘জনতা উন্নয়ন পার্টি’, সংক্ষেপে জেইউপি। কিছু দিন আগে ‘জনতা উন্নয়ন পার্টি’র রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতর।

কিন্তু এর পর জানা যায়, জেইউপি নামে একটি রাজনৈতিক দলকে ইতিমধ্যেই স্বীকৃতি দিয়েছে কমিশন। জনৈক রুহুল আমিন ওই নামটিই কমিশনে জমা দেন। হুমায়ুন জানিয়েছিলেন, রাজ্য নির্বাচন কমিশনের দফতরে তিনি প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছেন। এখন কমিশনের নির্দেশ মেনে নাম বদলে ‘জনতা উন্নয়ন পার্টি’র আগে ‘আম’ শব্দটি বসাবেন। ‘আমজনতা উন্নয়ন পার্টি’-র সংক্ষিপ্ত নাম ‘এজিইউপি’।

Advertisement
আরও পড়ুন