Files of KMC

কলকাতা পুরসভায় ফাইল চুরি করছে তৃণমূল! অভিযোগ এনে পুরসচিবের দ্বারস্থ বিজেপি, ভিত্তিহীন বলে জবাব তৃণমূলের

শনিবার বিকেলে আচমকাই কলকাতা পুরসভায় যান ৪৫ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর। দেখা করেন পুরসভার সদ্য দায়িত্বপ্রাপ্ত সচিব কিশোরকুমার বিশ্বাসের সঙ্গে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ২০:২৪
BJP Councilor Approaches Secretary, Alleging TMC Is Stealing Files at Kolkata Municipal Corporation

(বাঁ দিকে) ফিরহাদ হাকিম, সন্তোষ পাঠক (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কলকাতা পুরসভায় ফাইল চুরি করছে তৃণমূল। এমনটাই অভিযোগ এনে কলকাতা পুরসভার সচিবের দ্বারস্থ হলেন বিজেপি কাউন্সিলর সন্তোষ পাঠক। শনিবার বিকেলে আচমকাই কলকাতা পুরসভায় যান ৪৫ নম্বর ওয়ার্ডের এই বিজেপি কাউন্সিলর। দেখা করেন পুরসভার সদ্য দায়িত্বপ্রাপ্ত সচিব কিশোরকুমার বিশ্বাসের সঙ্গে। সেখানেই তাঁর কাছে ফাইল চুরি সংক্রান্ত অভিযোগ করেন সন্তোষ।

Advertisement

পরে বিজেপি কাউন্সিলরকে সঙ্গে নিয়েই পুরসচিব যান পুরসভার ট্রেজ়ারি বিল্ডিংয়ে। সেখানে একটি বন্ধ ঘর দেখিয়ে সন্তোষ দাবি করেন, এই জায়গা থেকেই ফাইল সরানো হচ্ছে। তৎক্ষণাৎ ট্রেজ়ারি বিল্ডিংয়ের দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকারকে অভিযোগ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করেন পুরসচিব। জবাবে কেয়ারটেকার জানান, নবান্ন থেকে ফাইল না সরানোর বিষয়ে নির্দেশিকা জারি হওয়ার পর থেকেই ট্রেজ়ারি বিল্ডিংয়ে যে অংশে ফাইল রয়েছে, সেখানে তালা দেওয়া হয়েছে।

পরে সন্তোষ বলেন, ‘‘আমাদের কাছে খবর আছে যে কলকাতা পুরসভার তিনটি জায়গা থেকে ফাইল সরানো হচ্ছে। তৃণমূল জমানায় পুরসভায় যে দুর্নীতি হয়েছে, তার ফাইল যেমন সরানো হচ্ছে, তেমনই ভোটের পরেও বহু অবৈধ নির্মাণে ছাড় দিয়েছে কলকাতা পুরসভা। সেই সংক্রান্ত ফাইলও চুরি করছে তৃণমূল। আসলে ফাইল চুরি করে নিজেদের অপরাধ ঢাকতে চাইছে ওরা।’’ জবাবে মেয়র পারিষদ স্বপন সমাদ্দার বলেন, ‘‘আমি জানি না কে কী বলেছেন। তবে যিনিই এই ধরনের অভিযোগ করুন না কেন, তাঁর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের এমন কাজ করার প্রয়োজন পড়ে না। যাঁরা এমন অভিযোগ করছেন, তাঁরা অবুঝ। কারণ, এখন আর কাগজে ফাইল হয় না, সবই ই-ফাইল হয়ে গিয়েছে। যিনি চাইবেন এই ই-ফাইল দেখতে পারবেন। আমাদের কাছে বুঝতে এলেও আমরা তা বুঝিয়ে দিতে পারব।’’

Advertisement
আরও পড়ুন